রায়গঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ও গবাদিপশু পুড়ে ছাই
সিরাজগঞ্জের রায়গঞ্জে অগ্নিকাণ্ডে গবাদিপশুসহ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বিলধামাই গ্রামের মৃত দশর আলীর ছেলে সানোয়ার হোসেনের বসতবাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে সানোয়ার হোসেন দৈনিক সকালের সময়কে জানান, সোমবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। এরপর রাত আনুমানিক ১০টার দিকে ঘরে আগুন লাগায় আমার ঘুম ভেঙে যায়। দ্রুত বসতঘরে থাকা স্ত্রী-সন্তানদের ঘর থেকে বের করে নিয়ে আসি। কিন্তু গোয়ালঘরে থাকা ৩টি গরু বের করতে পারিনি। এতে তার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
তিনি আরো জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আসলেও ততক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা। আগুন নিয়ন্ত্রণে আনলেও গোয়ালঘরে থাকা ৩টি গরুসহ দুটি বসতঘরের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সদস্য সদস্য জহুরুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় তিনটি গবাদিপশুসহ বসতঘর ও0 আসবাবপত্র পুড়ে গেছে।
রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার যদি আবেদন করে তাহলে সহায়তা প্রদান করা হবে।
এমএসএম / জামান
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প
বাঘায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শালিখায় বিভিন্ন মৎস্য অভয়াশ্রমে চিতল মাছের পোনা অবমুক্তকরণ
কুড়িগ্রামে এনসিপি নেতা খলিলুর রহমানকে দল থেকে বহিষ্কার
পিরোজপুরে পূবালী ব্যাংকের বৃক্ষরোপণ ও ডিজিটাল ব্যাংকিং বুথের সেবা কার্যক্রমের বর্ণাঢ্য উদ্বোধন
রায়গঞ্জে আদালতের একাধিক রায় থাকার পরেও জমিতে যেতে বাধা, নিরাপত্তাহীনতায় একটি পরিবার
কুড়িগ্রামে সার বিতর্কে কৃষি বিভাগের শীর্ষ কর্মকর্তার চেয়ার বদল
গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে: জেলা প্রশাসক শিল্পী রানী রায়
এনআইডি সংশোধনে ঘুষ বাণিজ্যের অভিযোগ