ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় পা দিয়ে লিখে আলিম পাস করলেন রাসেল


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৩:২৭

নাটোরের সিংড়ায় এক পা দিয়ে লিখে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন প্রতিবন্ধী রাসেল মৃধা। তিনি সিংড়ার শোলাকুড়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে জিপিএ-৩ দশমিক ২৯ পেয়ে উত্তীর্ণ হন। এর আগে তিনি দাখিল পরীক্ষায় ৩ দশমিক ৮৮ পেয়ে উত্তীর্ণ হয়েছিলেন। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা মো. মোতাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাসেল মৃধা এ বছর আমার প্রতিষ্ঠান থেকে আলিম পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। বিগত পরীক্ষাগুলোতেও সে কৃতিত্বের সঙ্গে পাস করেছে।

সিংড়া পৌর শহরের শোলাকুড়া মহল্লার দিনমজুর আব্দুর রহিম মৃধার ছেলে রাসেল মৃধা বলেন, আলিম পাস করায় আমি খুব আনন্দিত। আমি উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবা করতে চাই। বিশেষ করে আমি শারিরীক প্রতিবন্ধকতা জয় করতে চাই। আমি পরিবারের পাশে দাঁড়াতে চাই। এজন্য আমার একটা কর্মসংস্থান প্রয়োজন।  

দুই হাত ও ডান পা না থাকার পরও রাসেল নিজেই ল্যাপটপ চালাতে পারে এক পা দিয়ে। রেজাল্ট শোনার পর তার নিজের ফেসবুক আইডি ও পেজ থেকে নিজেই আলহামদুলিল্লাহ, আমার জন্য দোয়া করবেন, আমি ৩.২৯ পেয়ে আলিম পাস করেছি পোস্ট করেন। ভবিষ্যতে কম্পিউটারে আরো দক্ষ হতে চান রাসেল।

রাসেল মৃধার বাবা কৃষক আব্দুর রহিম মৃধা বলেন, লেখাপড়ার প্রতি ছেলের আগ্রহ দেখে দিনমজুরি করে পড়াশোনা করাচ্ছি। লেখাপড়া শিখে ছেলে একদিন আমাদের মুখ উজ্জ্বল করবে। তার ফলাফলে আমরা খুবই আনন্দিত।

এমএসএম / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক