ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

মাগুরায় আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত


মাগুরা প্রতিনিধি photo মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-১০-২০২৪ দুপুর ৪:৫

মাগুরা জেলা আইনশৃংখলা কমিটির সভা মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন।

সভায় পুলিশ সুপার মিনা মাহমুদা, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রিজভী জামান, সিভিল সার্জন শামীম কবির, অতিরিক্ত জেলা প্রশাসক  আব্দুল কাদের, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মহশীন আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. সুশান্ত কুমার বিশ্বাস, আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মাহবুবুর রহমান বক্তব্য রাখেন।

সভায় জেলায় অপমৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করে আইনশৃংখলা পরিস্থিতির বিস্তারিত আলোচনা করা হয়। জেলা প্রশাসক তার বক্তব্যে জেলার আইনশৃংখলা রক্ষায় জনগণকে সম্পৃক্ত করে কাজ করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।

পুলিশ সুপার মিনা মাহমুদা তার বক্তব্যে জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি জেলার সার্বিক আইনশৃংখলা রক্ষায় জনগণের সহযোগিতা কামনা করেন।

এমএসএম / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক