আক্কেলপুরে ৬ দিনে দুটি ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ
জয়পুরহাটের আক্কেলপুরে গত ৬ দিনে পথ অবরোধ করে দুটি ব্যাটারিচালিত ইজিবাইক ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সন্ধ্যার পর ইজিবাইকে যাত্রী পরিবহন নিয়ে আতঙ্কে রয়েছেন চালকরা।
জানা গেছে, গত ১০ অক্টোবর রাত ৮টায় আক্কেলপুর-বগুড়া সড়কে ভিকনী স্কুলের পাশে ফাঁকা জায়গায় ভিকনী গ্রামের আব্দুর রহিম সাখিদারের ছেলে মেহেদী হাসান (৩৪) ইজিবাইক নিয়ে আসার সময় মাইক্রোবাস দিয়ে পথ অবরোধ করে তার ইজিবাইক ছিনতাই করা হয়েছে। পরে তাকে মারধর করে মাইক্রোবাসে ওঠিয়ে কিছুদূর নিয়ে আসার পরে রাস্তার পাশে ফেলে রেখে যাওয়া হয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসেছে।
১৫ অক্টোবর ভোরে আক্কেলপুর রেল স্টেশন থেকে ট্রেনের যাত্রী নিয়ে যাওয়ার সময় আক্কেলপুর-গোবরচাঁপা সড়কে বেগুনবাড়ি যাওয়া সড়কের মাথায় ৭ থেকে ৮ জন পথ অবরোধ করে আক্কেলপুর পৌর এলাকার হাজিপাড়া গ্রামের হেলাল উদ্দীনের ছেলে এস.এম.হোসেনের (২৭) ইজিবাইক এবং ওই গাড়িতে থাকা যাত্রী পার্শ্ববর্তী বদলগাছী উপজেলার সাগরপুর গ্রামের জুলফিকার আলী ভুট্টুর ছেলে আবু সাঈদের (২২) নগদ ২ হাজার ৮’শত টাকা, ৩টি স্মার্টফোন ও ব্যাগ রাস্তার পাশে বেধে রেখে ছিনতাই করা হয়েছে।
আক্কেলপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুটি ছিনতাইয়ের ঘটনায় থানায় একটি মামলা ও একটি অভিযোগ হয়েছে। প্রথম ছিনতাইয়ের ঘটনায় একজনকে সেনাবাহিনী আটক করে থানায় হস্তান্তর করেছে। তবে এখন পর্যন্ত কোন ইজিবাইক উদ্ধার হয়নি।
ভুক্তভোগী ইজিবাইক মালিক এসএম হোসেন বলেন, ইজিবাইকটি আমার একমাত্র উপার্জনের সম্বল ছিল। এটি ছিনতাই হওয়ায় পরিবার নিয়ে চিন্তায় আছি।
ভুক্তভোগী ইজিবাইক মালিক মেহেদী হাসান জানান, আমি এখন সহায়-সম্বলহীন। টাকার কারণে আমি আমার চিকিৎসা করাতে পারছি না। অপরদিকে দোকানে ব্যাটারির টাকা বাকি আছে। অনেক কষ্টে দিনযাপন করছি।
জয়পুরহাট অটো শ্রমিক মালিক সমিতির আক্কেলপুর শাখার সভাপতি বাবুলুর রহমান বলেন, সন্ধ্যার পর থেকে আমরা আতঙ্কের মধ্যে যাত্রী পরিবহন করছি এবং নিরাপত্তাহীনতায় ভুগছি। এ রকম চলতে থাকলে আমারা বিপাকে পড়ে যাব। আমরা রাস্তায় নিরাপত্তা চাই।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম জানান, রাস্তায় টহল জোরদার করা হয়েছে। নিরাপত্তা নিশ্চিতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
এমএসএম / জামান
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ
ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে
প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়
গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত
খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি
পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা
নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ
কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২
ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা
রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন
সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা