ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

কোস্টারিকা সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ২:৩২

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী এন্টনি ব্লিংকেন অভিবাসন নিয়ে আলোচনা করতে কোস্টারিকা সফর করছেন।

ল্যাটিন আমেরিকায় প্রথম সফরে আসা ব্লিংকেন মঙ্গলবার অবৈধ অভিবাসনের মূল কারণ মোকাবেলায় গণতন্ত্র ও দুর্নীতি দমনের ওপর নজর দেয়ার জন্য মধ্য আমেরিকার দেশগুলোর প্রতি আহ্বান জানান।

এ বিষয়ে আলোচনা করতে ব্লিংকেন সেন্ট্রাল আমেরিকান ইন্টিগ্রেশান সিস্টেমভুক্ত দেশগুলো বেলিজ, কোস্টারিকা, ডোমিনিকান রিপাবলিক, এল সালভাদর, গুয়েতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া ও পানামার পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া মেক্সিকান কর্মকর্তাদের সাথেও তার বৈঠকের কথা রয়েছে।

কোস্টারিকার রাজধানী সান জোসেতে এসে ব্লিংকেন প্রেসিডেন্ট কার্লোস আলভারাদো ও পররাষ্ট্র মন্ত্রী রডোলফো সোলানোর সাথে বৈঠক করেন।

এরপর প্রেসিডেন্ট আলভারাদোর সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে ব্লিংকেন বলেন, আমাদের অংশীদারদের কাছ থেকে আমরা যা শুনতে চাই তা হলো অভিবাসনের মূল কারনসমূহ মোকাবেলায় একটা অভিন্ন অঙ্গীকার।

তিনি বলেন, এসব কারন লোকজনকে তার পরিচিত পরিবেশ, ঘর, পরিবার, সম্প্রদায়, সংস্কৃতি, ভাষা সবকিছু ছাড়তে বাধ্য করে।

ওয়েষ্টার্ন হ্যাম্পশায়ারের জন্যে ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী জুলি চাং বলেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্তে যেসব অভিবাসী এসে ভিড় করছে তাদের মোকাবেলায় জো বাইডেনের আকাক্সক্ষার বাস্তবায়নে ব্লিংকেন এ সফর করছেন।

চাং ব্লিংকেনের সফরের আগে সাংবাদিকদের বলেন, এই প্রশাসন প্রথম থেকেই দুর্নীতি মোকাবেলার ওপর গুরুত্ব দিয়ে আসছে। কারন যখন অবৈধ অভিবাসন প্রতিরোধে কাজ করা হয় তখন দুর্নীতি, সুশাসন ও আইনের শাসন নিয়ে কাজ করতে হবে। কারণ এগুলো একটা আরেকটার সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত।

উল্লেখ্য, জো বাইডেন জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর পরই তাকে মেক্সিকোর সাথে মার্কিন সীমান্তে বিপুল পরিমাণ মধ্য আমেরিকান অভিবাসীকে মোকাবেলা করতে হয়েছে। এর জন্য রিপাবলিকানরা বাইডেনের উদার অভিবাসন নীতিকে দায়ী করেন।

প্রীতি / প্রীতি

প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে

দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী

শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স

গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার

জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ

রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত

রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন

সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের

ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র

কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার

দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

ইমরান খানের সমর্থকদের লং মার্চ প্রত্যাহারের আহ্বান শেহবাজ শরিফের