ইতালি চীনের সাথে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক:ড্যানিয়েলা সান্তানকে
১৫ ই অক্টোবর চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) মিলানে, চীন-ইতালি সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার ২০তম বার্ষিকী উপলক্ষ্যে, ‘হাজার হাজার মাইল দূরে দেখা এবং নতুন যাত্রা শুরু করা’ শীর্ষক এক সাংস্কৃতিক যোগাযোগ অনুষ্ঠান আয়োজন করে।
অনুষ্ঠানে ইতালির পর্যটনমন্ত্রী ড্যানিয়েলা সান্তানকে বলেন, ইতালি-চীন সম্পর্ক হাজার হাজার বছরের পুরাতন। দু’দেশের সাংস্কৃতিক ও আর্থ-বাণিজ্যিক সহযোগিতা ও যোগাযোগ সূদীর্ঘকালের। চীনা পর্যটকদের কাছে ইতালি অন্যতম জনপ্রিয় স্থান। চীনও ইতালীয় পর্যটকদের কাছে আকর্ষণীয়। দু’দেশের জনগণের যোগাযোগ অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং পারস্পরিক বোঝাপড়া ও মৈত্রী জোরদারের জন্য গুরুত্বপূর্ণ। ইতালি অব্যাহতভাবে চীনের সাথে অংশীদারিত্বের সম্পর্ক জোরদার করতে ইচ্ছুক। দু’দেশের সংলাপ ও সহযোগিতা জোরদার দু’দেশ, এমকি বিশ্বের নিরাপত্তা ও উন্নয়নের জন্য অনুকূল।
সিএমজি’র উপপ্রধান সিং পো অনুষ্ঠানে বলেন, চলতি বছর হলো নয়াচীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। সিএমজি দু’দেশের সাংস্কৃতিক যোগাযোগ ও বোঝাপড়া জোরদার করার চেষ্টা করবে। আমরা অব্যাহতভাবে ইতালির গণমাধ্যমগুলোর সঙ্গে সহযোগিতা বাড়াতে চাই। মানসম্পন্ন অনুষ্ঠান তৈরী, গণমাধ্যমের প্রযুক্তি উদ্ভাবন, প্রতিভা বিনিময় এবং প্রশিক্ষণের ক্ষেত্রে আমরা ইতালির সঙ্গে সহযোগিতা চালাতে চাই।
অনুষ্ঠানে সিএমজি ও ইতালির ক্লাস মিডিয়া গ্রুপের যৌথ নির্মাণে ইউরোপের প্রথম বড় মাপের টিভি ইন্টারভিউ কলাম যা চীনের উন্নয়ন ও আন্তর্জাতিক আলোচিত বিষয়গুলোর অনুষ্ঠান এবং ইতালীয় নেটউই মিডিয়া গ্রুপের সঙ্গে সহযোগিতা চালিয়ে তৈরী অনুষ্ঠান, ‘চীনকে আবিষ্কার করা’ চালু হয়। সিএমজি মিলান ফিনান্সিয়াল নিউজ এজেন্সি ও ইতালিয়ান স্পেস কমিউনিকেশন্স কোম্পানির সঙ্গে সহযোগিতার চুক্তিও স্বাক্ষর করে।
সূত্র :ছাই-আলিম-ওয়াং হাইমান,চায়না মিডিয়া গ্রুপ।
এমএসএম / এমএসএম
ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া