মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাব দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি পঙ্কজ রায়ের সভাপতিত্বে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এ সময় মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক বলেন, যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারো মানুষ পত্রিকা পড়ায় মনোযোগী হয়েছে। বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- নাজিমুল ইসলাম আরজু সিদ্দিকী, খান শরাফত হোসেন, এমএ হাকিম, মো. ওলিয়র রহমান, এস আলম তুহিন, রূপক আইচ, শেখ মিঠুন ইলিয়াস, এসএম শিমুল রানা প্রমুখ।
এমএসএম / জামান
ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ
৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন
সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত
বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু
শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল
সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার