ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামি গ্রেফতার


বগুড়া প্রতিনিধি  photo বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ২:৫৯

বগুড়া সদর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে সাত বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম সঞ্জয় হাওলাদার ওরফে হিমেল (২৮)। তিনি শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকার মো. বাবু হাওলাদারের ছেলে। এছাড়াও এক বছরের সাজাপ্রাপ্ত আরেক পলাতক আসামি মো. জনি শেখকে (৩৯) একই এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জনি চকসূত্রাপুর জহুরুলপাড়ার রমজান আলীর ছেলে।

সদর পুলিশ ফাঁড়ির এসআই মো. শহিদুল ইসলামের নেতৃত্বে এটিএসআই মো. শাহিন খান ও সঙ্গীয় ফোর্সসহ মঙ্গলবার (১৫ অক্টোবর) ফাঁড়ি এলাকায় বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, সাজাপ্রাপ্ত আসামি সঞ্জয় হাওলাদার ওরফে হিমেলের বিরুদ্ধে তিনটি মাদক মামলা বিচারাধীন। অপর সাজাপ্রাপ্ত আসামি মো. জনি শেখ একজন চিহিৃত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ছিনতাইকারী এবং ডাকাত দলের সদস্য। সে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় মাদক ব্যবসাসহ ছিনতাই ও ডাকাতির সাথে জড়িত। তার বিরেদ্ধে মাদক, ছিনতাই, অস্ত্র ও ডাকাতিসহ মোট ১৫টি মামলা বিচারাধীন।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত