ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

বীজ আলুর দোকানে বিশেষ বিজ্ঞপ্তি ব্যানার

বীজ আলু ক্রয়ের পরবর্তী সকল সমস্যার দায়ভার কৃষকের


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৪:৩

জয়পুরহাটের আক্কেলপুর কলেজ বাজারে বীজ আলু ক্রয়ের পরে বীজের সকল সমস্যার দায়ভার কৃষক ও আলু চাষীদের উপর দিয়ে বিশেষ বিজ্ঞপ্তির ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে প্রতিটি বীজ আলুর দোকানে। তবে উপজেলা কৃষি অফিস জানিয়েছেন নিম্ন মাণের বীজ আলুর যাবতীয় সমস্যার দায়ভার বীজ ডিলার ও কোম্পানিকেই যৌথভাবে নিতে হবে।

আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির সকল বীজ আলু বিক্রয় প্রতিষ্ঠানে আলু চাষী ও কৃষক ভাইদের জন্য বিশেষ বিজ্ঞপ্তি লিখিত ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। ব্যানারে লিখা আছে, ‘আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির অন্তর্ভূক্ত সকল বীজ ব্যবসায়ীর সর্বসম্মতি ক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যে, সরকার অনুমোদিত অথবা অ-অনুমোদিত আগাম ও পরের জাতের যে কোন আলুর বীজ ক্রয় করিবার পূর্বে কৃষকগণ  আলুর ভালো-মন্দ যাচাই করিয়া ক্রয় করিবেন। আরও প্রকাশ থাকে যে বীজ আলু ক্রয়ের পর পচন ধরা, গাছ না উঠা, গাছ যটা ধরা ও ফলন ভালো না হওয়া সহ যে কোন সমস্যা হউক না কেন, কোন দায়ভার আক্কেলপুর কলেজ বাজারের বীজ ব্যবসায়ীরা গ্রহণ করবে না। অতএব কৃষকগণকে বীজ আলু নিজ দায়িত্বে ক্রয় করিতে হবে। ধন্যবাদান্তে, আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতি, আক্কেলপুর,জয়পুরহাট’। এই শর্তেই ব্যধ্য হয়ে আলু বীজ ক্রয় করছেন চাষীরা।

তবে উপজেলা কৃষি অফিস জানিয়েছেন ভিন্ন কথা। তাদের তথ্যমতে, বীজ আলুর বিষয়ে অভিযোগ আসলে যাবতীয় ক্ষতিপূরণ ব্যবসায়ী ও কোম্পানিকে যৌথভাবে বহন করতে হবে, বীজ বিক্রয়ের ল্যাইসেন্স ছাড়া কেউ বীজ আলু বিক্রয় করতে পারবে না, বীজ বিক্রয়ের সময় অবশ্যই ক্যাশ মেমো দিতে হবে, দোকানে বীজের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। এসকল সিদ্ধান্ত আলু বীজ বিক্রেতা ডিলার ও কোম্পানির প্রতিনিধিদের সাথে বৈঠকের মাধ্যমে নেওয়া হয়েছে।
আরো জানা গেছে, এই মৌসসুমে এই উপজেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা প্রায় ৫ হাজার ৯’শ ৫৫ হেক্টর, উৎপাদন লক্ষ্যমাত্রা প্রায় ১ লক্ষ ৩১ হাজার ৯৬ মেট্রিকটন। এর মধ্যে আগাম জাতের আলু চাষের লক্ষ্যমাত্রা প্রায় ৬’শ হেক্টর জমিতে। 

বাজরে খোঁজ নিয়ে জানা গেছে, আগাম জাতের ক্যারেজ বীজ আলু ৬০ কেজির বস্তা নগদে ৩ হাজার ৮’শ টাকা থেকে ৪ হাজার টাকায় এবং বাকিতে ৪ হাজার ২’শ টাকা থেকে ৪ হাজার ৫’শ টাকা পর্যন্ত বিক্রয় হচ্ছে। এসব বীজ আলু অধিকাংশই ঠাকুরগাঁও ও দেবীগঞ্জ এলাকা থেকে এসেছে। তবে এখন পর্যন্ত কোন কোম্পানির বীজ আলু বাজারে আসেনি।মুকুল নামের এক বীজ আলু ক্রেতার সাথে কথা হলে তিনি বলেন, দোকানদারদের দেওয়া শর্তেই বাধ্য হয়ে বীজ আলু ক্রয় করতে হচ্ছে। গত বছরের তুলনায় এই বছর বীজ আলুর দাম বেশি। কলেজ বাজারের এক বীজ আলু বিক্রেতার মাধ্যমে জানা গেছে, বীজ আলুর সমস্যা হলে কোম্পানি কোন দায়ভার নেয় না। ৩’শ বস্তা বীজ আলুর মধ্যে ২’শ বস্তা বাকিতে বিক্রয় হয়। পরে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হয়। তাই সকল ব্যবসায়ী মিলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকরা এটি মেনে নিয়েই বীজ আলু ক্রয় করছেন। আমরা কাউকে বাধ্য করছিনা।

আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির সম্পাদক মিজানুর রহমান হাবু বলেন, ওই ব্যানারের বিষয়ে আমার কিছু জানা নেই।আক্কেলপুর কলেজ বাজার বণিক সমিতির সভাপতি কাজী শফিউদ্দীন জানান, গত বছর অনেক আলু বীজ আলু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই ব্যবসায়ী ও কৃষকের সতর্কতার জন্য ব্যানারটি দেওয়া হয়েছে। কেউ ক্ষতিগ্রস্থ হলে সেই বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইমরান হোমেন বলেন, শর্ত দিয়ে বীজ আলু বিক্রয়ের কোন সুযোগ নেই। নিম্ন মাণের বীজ আলুর জন্য কোন কৃষক ক্ষতিগ্রস্ত হলে সম্পূর্ণ ক্ষতিপূরণ ডিলার ও কোম্পানিকে যৌথভাবে বহন করতে হবে। বীজ আলুর বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

T.A.S / এমএসএম

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা