শিবালয়ে ইলিশ শিকারের দায়ে তিন ব্যক্তির কারাদণ্ড
মানিকগঞ্জের শিবালয়ে পদ্মা-যমুনা নদীতে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে তিন ব্যক্তিকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ অক্টোবর) সকালে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ড দেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম ফয়েজ উদ্দিন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরের লাল চাঁন শেখ (৩২), আলমগীর শেখ (৩৫) এবং স্বপন শেখ (৩২)।
শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক এসএম ফয়েজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল পর্যন্ত শিবালয় উপজেলার পদ্মা-যমুনা নদীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন ব্যক্তিকে আটক করা হয়। এ সময় প্রায় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৫ কেজি মা ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। এরপর উদ্ধারকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত মা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
T.A.S / জামান
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়