ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের অবহিতকরণ সভা অনুষ্ঠিত


অমিত বিশ্বাস, পিরোজপুর photo অমিত বিশ্বাস, পিরোজপুর
প্রকাশিত: ১৬-১০-২০২৪ দুপুর ৪:৫৫

ওয়ার্ল্ড ভিশন একটি আন্তর্জাতিক ত্রাণ, উন্নয়ন এবং এডভোকেসি সংস্থা। সাম্প্রতিককালে ঘটে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বন্যায় পিরোজপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি পরিলক্ষিত হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া প্রোগ্রাম হংকং সরকারের অনুদানে ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বুধবার (১৬ অক্টোবর) বিকাল ৩টায়  পিরোজপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন জনপ্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সাংবাদিকদের সাথে একটি অবহিতকরণ সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ। সভায় প্রকল্পের সকল বিষয় সম্পর্কে সকলকে অবহিত করেন মিল্টন সিং, এরিয়া প্রোগ্রাম ম্যানেজার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়া। ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশনের উক্ত কার্যক্রমটি অত্যন্ত ভালো একটি কার্যক্রম। তবে কার্যক্রমটি বাস্তবায়নের জন্য উপকারভোগী যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে ও স্বচ্ছতার সাথে উপকারভোগীদের কাছে খাদ্যসামগ্রী পৌঁছে দিতে হবে। প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে উপজেলা প্রশাসরে পক্ষ থেকে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এরিয়াকে সহযোগিতার আশ্বাস দেন তিনি।

প্রকল্পটি ওয়ার্ল্ড ভিশন পিরোজপুর এপির একটি মহতি উদ্যোগ। এর ফলে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত অসংখ্য হতদরিদ্র পরিবার উপকৃত হবে।

T.A.S / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত