আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে পালাগান
গাইবান্ধার কাপাসিয়া ইউনিয়নের পুটিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অগ্রযাত্রা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের মাধ্যেমে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস উদযাপন উপলক্ষে পালাগান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত পালাগান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজু মিয়া। এ সময় প্রকল্পের কর্ম এলাকার মেম্বারগণ উপস্থিত ছিলেন।
উক্ত পালাগান দেখতে প্রকল্পের সদস্য ছাড়াও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সর্বসাধারণ ও উইনরক ইন্টারন্যাশনালের রিজিয়নাল কো-অর্ডিনেটর মো. মিজানুর রহমান, অগ্রযাত্রা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মো. এরফান মণ্ডলসহ অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পালাগানের মাধ্যেমে এলাকার মানুষকে দুর্যোগের ঝুঁকিসমূহ ও ঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয় সম্পর্কে অবগত করা হয়। এছাড়াও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমণ দিবস পালনের গুরুত্ব সম্পর্কে সকলকে অবহিত করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের প্রভাবে কৃষক ও কৃষি ফসলের ওপর যে প্রভাব পড়ে তা মোকাবিলার উপায়সমূহ গানের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়।
উল্লেখ্য, প্রকল্পটি Winrock International-এর সহোযোগিতায় গণ উন্নয়ন কেন্দ্র (GUK)-এর মাধ্যেমে গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলার ৮টি উপজেলা ও ১৪টি ইউনিয়নে বাস্তবায়িত হচ্ছে।
T.A.S / জামান
সাভারে প্রশাসনিক কর্মকর্তা আবুল কালাম আজাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
অবাধে সার মজুদ: দুর্গাপুরে ব্যবসায়ীর বাড়ি থেকে ৬৭০ বস্তা সার জব্দ, এলাকায় চাঞ্চল্য
অবশেষে তিস্তার পেটে নিচিহ্ন হল ভোরের পাখি প্রাথমিক স্কুলটি৷
পায়রা নদীর অব্যাহত ভাঙন: দেড়শ পরিবার নিঃস্ব, রাস্তায় ২০টি ঘর
ক্ষেতলালে সন্তান নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গৃহবধূর অবস্থান
বাঘার চকরাজাপুরে ভয়াবহ বন্যা: ইউনিয়নের ৮০% বাড়ি পানিবন্দি
নেত্রকোণার দুর্গাপুরে বেকার যুবকদের দক্ষ জনশক্তি রূপান্তরে বাকলজোড়া ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান-ফারুক আকন্দ
দেবোত্তর সম্পত্তি দখল: তানোরে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধনে উত্তাল শিবরামপুর
নেত্রকোণায় প্রেমের বিয়ে না-কি অপহরণ? নিকাহনামা স্বাক্ষর অনুযায়ী তরুণীর সম্মতিতেই বিয়ে
বাগেরহাটে কৃষি ব্যাংক শাখা ব্যবস্থাপকদের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
অনিশ্চয়তায় হাটিকুমরুল ইন্টারচেঞ্জ: মেগা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি
বিমানবন্দর এলাকায় সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য গ্রেফতার, উদ্ধার বিপুল মালামাল