ঢাকা মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের আলোচিত হত্যা মামলার রায়


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ২৮-১-২০২৬ দুপুর ৪:১৪

গোপালগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বাসুকে কুপিয়ে হত্যার ঘটনায় দীর্ঘ ১০ বছর পর রায় ঘোষণা করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বুধবার (২৮ জানুয়ারি) ট্রাইব্যুনালের বিচারক মো. রহিবুল ইসলাম এ বহুল আলোচিত মামলার রায় প্রদান করেন। রায়ে পাঁচজন আসামিকে মৃত্যুদণ্ড এবং চারজনকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে মামলার অপর ১১ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। আদালত দণ্ডবিধির ১৪৩, ১৪৪, ৩০২ ও ৩৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বুলবুল শেখ, হেদায়েত শেখ, তফসির শেখ (পলাতক), ঝন্টু শেখ (পলাতক) ও কিবরিয়াল কাজীকে মৃত্যুদণ্ড প্রদান করেন। প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়েছে। হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে তাদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।
এছাড়া মিন্টু শেখ, কেনাই মোল্লা, আলিমুজ্জামান বিটু (পলাতক) ও প্রিন্স খাঁকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। মামলার অপর ১১ জন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। তারা হলেন—ইকবাল খাঁ, টুটুল শেখ, রনি শেখ, আকরাম আলী, হাবিল কাজী, বুলগান কাজী, সজিব শেখ, পনির শেখ, সিহাব শেখ, রাশেদ শেখ ওরফে রাশেদ খাঁ এবং শওকত শেখ।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি রাতে গোপালগঞ্জের কুয়াডাঙ্গা এলাকায় জেলা মোটর শ্রমিক ইউনিয়নের অফিস থেকে নিজ বাসায় ফেরার পথে সাইদুর রহমান বাসুর ওপর হামলা চালানো হয়। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরদিন ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই জাসু শেখ ১৮ ফেব্রুয়ারি ২০১৬ সালে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত দণ্ডপ্রাপ্ত আসামিদের সাজা পরোয়ানামূলে ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালত রায়ে উল্লেখ করেন, দণ্ডপ্রাপ্ত আসামিরা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২ অনুযায়ী আগামী ৩০ দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন ট্রাইব্যুনালের বিশেষ পাবলিক প্রসিকিউটর। রায় ঘোষণার পর নিহতের পরিবার ও স্বজনরা সন্তোষ প্রকাশ করেন।

Aminur / Aminur

মুক্তিযোদ্ধার দাফনে বাধার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

সিলেটে নকল ও নিষিদ্ধ পণ্য তৈরির কারখানায় যৌথ অভিযান: ১ জনের কারাদণ্ড, ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা

উলিপুরে অটোরিকশার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু

কেশবপুরে পরকীয়া দেখে ফেলায় দম্পতিকে হত্যা: প্রেমিক যুগল গ্রেপ্তার

পোশাকশিল্প অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে ধামরাইয়ে স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

শ্রমিক অসন্তোষ ঘিরে টঙ্গীর শিল্পাঞ্চলে সতর্ক বিএনপি, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টে নেতাকর্মীদের অবস্থান

ওসমানীনগরে প্রেমিকার বাবার ছুরিকাঘাতে যুবক নিহত: মহাসড়ক অবরোধ

বেনাপোল সীমান্তের পেট্রাপোলে বিজিবি বিএসএফ উচ্চ পর্যায়ের সীমান্ত বৈঠক অনুষ্ঠিত

সরকারি অফিসে কর্মদিবসে জন্মদিন পালন: উলিপুরের প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাণ্ডে সমালোচনা

বিজ্ঞানের যুগেও উল্লাপাড়ায় হিজল গাছকে ঘিরে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের ডালপালা

ধামরাইয়ে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৬ লাখ টাকা জরিমানা

মেহেরপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ে জেলা পরিষদ প্রশাসক ও বিএনপি নেতাদের আকস্মিক পরিদর্শন

পটুয়াখালীতে কোস্ট গার্ডের অভিযানে ১৩ লাখ টাকার নিষিদ্ধ শাপলাপাতা মাছ ও জাটকা জব্দ