১৯ বছর পর রাজশাহী আসছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মী
১৯ বছর পর রাজশাহী আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর আগে সর্বশেষ ২০০৬ সালে তিনি রাজশাহীতে সাংগঠনিক সফর করেছিলেন। এ খবরে রাজশাহী মহানগর-সহ পাশের জেলা নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জুড়ে সাজ সাজ রব পড়ে গেছে, উচ্ছ্বসিত নেতাকর্মীদের মাঝে চলছে উৎসবের আমেজ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বক্তব্য দেবেন। সফরসূচি অনুযায়ী দুপুর সাড়ে ১২টায় তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগদান করবেন। সেখানে তিনি ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক তুলে দেবেন।
বুধবার দুপুরে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে তারেক রহমান'র রাজশাহী আগমন উপলক্ষে এক সংবাদ সম্মেলন করেছে বিএনপি। সেখানে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহীন শওকত, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন সহ নেতৃবৃন্দ মাদরাসা মাঠের জনসভা বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন উর রশিদ বলেন, জনসভা সফল করতে আমরা পাড়া-মহল্লায় সভা করছি। একই সঙ্গে ধানের শীষের জন্য ভোট প্রার্থনা করা হচ্ছে। আমাদের প্রতিটি ওয়ার্ড ও থানাকে বলা আছে ১১টার মধ্যে মাদ্রাসা উপস্থিত হওয়ার। আশা করা যাচ্ছে মহানগর থেকে ৫০ হাজার কর্মী উপস্থিত থাকবে। এর সঙ্গে গণসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত থাকবে।
বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাড. সৈয়দ শাহীন শওকত বলেন, আমরা প্রতিটি জেলার সঙ্গে বৈঠক করেছি। এছাড়াও উপজেলা, ইউনিয়নগুলো জনসভা সফল করার লক্ষ্যে প্রচার চালাচ্ছে। আমরা আশা করছি ৫ লাখ মানুষ এই জনসভায় উপস্থিত হবে। আমরা আমাদের দলের চেয়ারম্যানকে রাজশাহী বিভাগের ৩৯টি আসনই উপহার দিতে চাই। এই লক্ষ্যে কাজ চলছে।
তিনি আরও বলেন, তারেক রহমান দীর্ঘ ১৯ বছর পর রাজশাহীতে আসছেন। এর আগে ২০০৬ সালে তিনি রাজশাহী জেলা স্টেডিয়ামে তৃণমুল বিএনপির কর্মশালায় অংশ নিয়েছিলেন। এরপর দীর্ঘ সময় পর তিনি রাজশাহীতে আসছেন। চেয়ারম্যানের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো জনসমক্ষে তুলে ধরবেন। বিএনপি সরকার গঠন করলে তিনি এই তিন জেলাকে কি উপহার দেবেন তা ঘোষণা করবেন।
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জনসভা নিয়ে নিরাপত্তা বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গাজিউর রহমান বলেন, তারেক রহমানের আগমন উপলক্ষে আমরা যথাযথ নিরাপত্তা ব্যবস্থা রাখছি। ইতোমধ্যে সাদা পোশাকে পুলিশ আইনশৃঙ্খলা বিষয়ে তথ্য সংগ্রহ করছে। সমাবেশস্থল ও এর আশেপাশে বিপুল পরিমাণ পুলিশ উপস্থিত থাকবে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশ থাকবে। সেদিন শুধু মাঠের নিরাপত্তায় ৫০০ পুলিশ সদস্য থাকবেন। এর বাইরে আরও পুলিশ রাখা হবে।
এমএসএম / এমএসএম
গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে চিত্রাঙ্কন, বই পড়া ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত
মুকসুদপুরে ভূমি মেলা ২০২৬ উপলক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
টাকা দিলে ওষুধ, না দিলে ফেরত: সাতানি কমিউনিটি ক্লিনিকের অনিয়ম
পেকুয়ায় জমির মাটি লুট করে বিক্রি করলেন তাঁতীদল নেতা
বন্ধন লায়ন্স ক্লাবের নতুন সভাপতি তাহের, সম্পাদক তারেক
আত্রাইয়ে পার্টনার প্রকল্পের আওতায় দিনব্যাপী 'পার্টনার কংগ্রেস' অনুষ্ঠিত
চাঁদপুরে হত্যা মামলায় যুবকের মৃত্যুদন্ড
সাংবাদিক জিলানীর ওপর হামলার প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবি
রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা
শ্বশুরবাড়ির সঙ্গে কলহের জেরে জামাই'র আত্মহত্যা
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের আইন বিষয়ক সম্পাদক হলেন চৌগাছার জাফর ইকবাল
মুকসুদপুরে নতুন সহকারী কমিশনার হিসেবে আবিরুল ইসলামের যোগদান