গোবিন্দগঞ্জে জোরপূর্বক পুকুরের মাছ ধরে বিক্রি, ৭ লাখ টাকার ক্ষতি
ভুলবশত বিআরএস রেকর্ড অন্যর নামে হওয়ায় বাদীর নিজে চাষকৃত পুকুর থেকে জোরপূর্বক মাছ ধরে বিক্রি করে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি করেছে অভিযুক্তরা। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানা্য় একটি এজাহার দায়ের করা হয়েছে।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সকাল ৯টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযুক্ত রায়হান (৩২) পিতা মোহান্মদ আলী, মোহান্মদ আলী মাজেদ (৫৫) ও মাহমুদুর রহমান ঠাণ্ডা (৪৮) উভয় পিতা রমজান আলী, আইজল (৫৩) পিতা দুলাল, অসীম (৩০) ও জসীম (২৮) উভয় পিতা আইজল। সর্বসাং ভাগদরিয়া। আব্দুস সামাদ ভুট্টা (৫২) পিতা ফকির মাহমুদ, তমাল হোসেন তুষার (২৮) আব্দুস সামাদ, উভয় সাং বড় সাতাইল বাতাইল। আসামিগ দেশীয় অস্ত্র, রামদা, লাঠি, হাঁসুয়া নিয়ে দলবদ্ধ হয়ে পুকুরে জাল ফেলে বিভিন্ন প্রকার ছেড়ে দেয়া মাছ মেরে বাজারে বিক্রি করে। বাদী সেলিম সরকার গং মৌখিকভাবে নিষেধ করার চেষ্টা করলে তাদের প্রাণে মেরে ফেলার হুমকি দেয়।
কোনো উপায় না পেয়ে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে থানা পুলিশের সহায়তা চান তারা। থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে মাছ ধরতে নিষেধ করলেও তারা তাদের কথা অমান্য করে জোরপূর্বক মাছ ধরে বাজারে বিক্রি করে।
বাদী সেলিম সরকার অভিযোগ করেন, ১৬ অক্টোবর সারাদিন তারা একই কায়দায় মাছ মেরে নিয়ে যায়। বড় সাতাইল বাতাইল মৌজার জেএল-২৪৭, খতিয়ান-২০৪ ও ২০৬, দাগ সাবেক-৭৭৮, হাল দাগ-১১৭৬ জমির পরিমাণ ১.০৬ একর। তফসিল বর্ণিত জমির সিএস ও আরএস বাদীর ভাগী শরিকের নামে আছে। বর্তমান বিআরএস রেকর্ডে বিবাদী রায়হান ও মাহামুদুনের নামে ভুলবশত প্রস্তুত হয়। আমরা বিষয়টি জানার পর গাইবান্ধা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে রেকর্ড সংশোধনী মামলা দায়ের করি, যা চলমান আছে।
ইতিপূর্বেও বিবাদীগণের সাথে বণ্টন মোকদ্দমা চলমান রয়েছে। মামলা-মোকদ্দমা চলমান থাকা সত্ত্বেও বিবাদীগণ পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিলে তারা কোনো ঝামেলা করবে না বলে জানায়। বাদী সেলিম গং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন নিজের হাতে না নিয়ে থানায় এসে এজাহার দায়ের করে। আইনের সহায়তায় অভিযুক্ত আসামিদের কঠিন শাস্তির দাবি করেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ ফ ম আছাদুজ্জামান বলেন, এজাহার পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার