লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতাসহ তিনজনের যাবজ্জীবন
লালমনিরহাটে শ্রমিক লীগ নেতা বুলেট হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা আমিনুলখানসহ তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (১৬ অক্টোবর) বিকালে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আদিব আলী এ রায় দেন।
আদালত সূত্র জানায়, ২০১৫ সালের ২৮ জুন লালমনিরহাটের মহেন্দ্রনগরে টেন্ডার ড্রপকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। সংঘর্ষে আশরাফুল ইসলাম বুলেট নামে একজন হত্যার শিকার হন। ওই ঘটনায় ১১ জনকে আসামি করে বুলেটের পিতা এনামুল মাস্টার লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দিলে আদালত মামলার দীর্ঘ শুনানি শেষে আওয়ামী লীগ নেতা আমিনুল খান, বিপুল খান, মজিদুল খান নামে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার করে টাকা অর্থদণ্ডের আদেশ দেয়। রায়ে বাকি আসামিদের খালাস দেয় আদালত। আলোচিত বুলেট হত্যা মামলার বাদী এনামুল মাস্টার সন্তোষ প্রকাশ করলেও বুলেটের স্বজনরা ক্ষোভ প্রকাশ করেছেন।
আশরাফুল ইসলাম বুলেট হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, আদালত দীর্ঘ শুনানি শেষে বুলেট হত্যা মামলার রায় দিয়েছে। রায় ঘোষণার সময় হাজতে থাকা খালাসপ্রাপ্ত তিনজন আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি পলাতক রয়েছে। বাকি আসামিরা খালাস পেয়েছেন।
T.A.S / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি