কোরআন মেনে জীবন পরিচালনার কারনেই আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আল্লাহ মানুষের মনে জায়গা করে দিয়েছেন
মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পুত্র শামীম সাঈদী বলেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী কোরআনকে বুকে ধারণ করে কোরআন মেনে জীবন পরিচালনা করেছিলেন। কোরআনকে বুঝে তিনি কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছিলেন। যেহেতু তিনি কোরআনকে মেনেছেন, কোরআনকে বুঝেছেন তাই আল্লাহ তার সম্মান পৃথিবীতে বাড়িয়ে দিয়েছেন। তিনি এক ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ ১৩টি বছর বিনা অপরাধে কারাগারে থাকার পরে হাসিমুখে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।
শামীম সাঈদী বুধবার (১৬ অক্টোবর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, পিরোজপুরসহ গোটা বাংলাদেশের মানুষ কখনো আল্লামা সাঈদীকে ভুলে যায়নি। কারণ তিনি কোরআনের পাখি ছিলেন, কোরআন মেনে জীবন পরিচালনা করতেন। তাইতো আল্লাহ মৃত্যুর পরও তার প্রতি মানুষের ভালোবাসা, সন্মান, শ্রদ্ধা বাড়িয়ে দিয়েছেন। এই ভালোবাসার পেছনে একটাই কারণ, সে হলো কোরআন।
এ সময় শামীম সাঈদী অভিভাবকদের উদ্দেশ করে বলেন, আপনারাও একই ভাবে সন্মানিত হতে পারেন যদি আপনার সন্তানকে কোরআন শিক্ষায় শিক্ষিত করেন। দিন ও ইসলামী মাদ্রাসায় সন্তানকে কোরআনের পাখি বানান।
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. মুকিত হাসান খান।
তানযীমুল উলুম ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ড. মিম আতিকউল্লাহর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ইসলামিক স্কলার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা বরিশাল শাখার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান খান।
এ সময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা পিরোজপুর জেলা শাখায় ১৪৩ জন ছাত্র ও ১০০ ছাত্রী হিফজ ও জেনারেল বিভাগে পড়াশেনা করে।
T.A.S / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত