ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দ্বার খুলল মিসরের সুবৃহৎ জাদুঘরের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৬-১০-২০২৪ বিকাল ৭:৫৪

মিসরের বিখ্যাত স্থাপনা পিরামিডের কাছে সুবৃহৎ ও ব্যয়বহুল জাদুঘরের দ্বার খুলেছে।  বুধবার সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে এটি উন্মুক্ত করে দেওয়া হয়। প্রাথমিকভাবে ১২টি হল খুলে দেওয়া হয়েছে। গ্র্যান্ড ইজিপ্টিশিয়ান মিউজিয়াম নামের জাদুঘরটি পুরোপুরি খুলে দিতে আরও কয়েকদিন সময় লাগবে। জাদুঘরে প্রাচীন বিশ্বের অনেক ঐতিহাসিক নির্দশন স্থান পেয়েছে।

১০ বছরেরও বেশি সময় ধরে নির্মাণাধীন এ মেগা প্রকল্পে ব্যয় হয়েছে ১০০ কোটি ডলারের বেশি। মিসরের প্রত্নতত্ত্ব মন্ত্রণালয়ের সহকারী তায়েব আব্বাস জানান, প্রতিদিন জাদুঘরটিতে ৪ হাজার দর্শক পরিদর্শন করতে পারবেন। ২০২২ সাল থেকে এটি সীমিত পরিসরে খোলা রাখার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা বার বার পিছিয়ে যায়।

এক লাখেরও বেশি প্রত্নবস্তুর প্রদর্শনী হিসেবে বিশ্বের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক জাদুঘরে হতে যাচ্ছে এটি। আব্বাস বলেন, প্রাথমিকভাবে সীমিত পরিসরে উন্মুক্ত হলেও পরে পুরোপুরি খুলে দেওয়া হবে। 

১২টি কক্ষের প্রদর্শনীতে প্রাচীন মিসরের সমাজ, ধর্ম ও মতবাদ সম্পর্কিত নানা প্রত্নবস্তু তুলে ধরা হয়েছে। সে সময়ের রাজবংশ ও ঐতিহাসিক সময়কাল ক্রমান্বয়ে শ্রেণীবদ্ধ করা হয়েছে। নানা প্রত্নবস্তু স্থান পাওয়ায় জাদুঘরটি দর্শণার্থীদের কাছে হয়ে উঠেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব কক্ষ খুলে দেওয়া হয়েছে, তার মধ্যে একটিতে ‘এলিট অব দ্য কিং’ মূর্তি প্রদর্শন করা হচ্ছে।

সূত্র: আলজাজিরা

T.A.S / T.A.S

ড্রোন হামলার জবাবে আফগানিস্তানের ১০ জায়গায় বিমান অভিযান পাকিস্তানের

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং