ঢাকা বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

পশ্চিমা নিষেধাজ্ঞার কড়া সমালোচনা ইরানের পররাষ্ট্রমন্ত্রীর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ১১:৩৭

ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের নতুন নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, পশ্চিমাদের নতুন এ নিষেধাজ্ঞা শত্রুতাপূর্ণ পদক্ষেপ। এটি আঞ্চলিক উত্তেজনা প্রশমনে সহায়ক হবে না। বুধবার (১৬ অক্টোবর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে এএফপি এ তথ্য জানিয়েছে।

জর্ডানের রাজধানী আম্মানে তিনি সাংবাদিকদের বলেন, পশ্চিমাদের এ ধরনের পদক্ষেপ বিদ্যমান পরিস্থিতি উত্তরণে কোনো ধরনের সহায়তা করবে না। এগুলো শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্থানান্তরে অংশ নেওয়ার অভিযোগে এয়ারলাইন্সসহ ইরানের বিভিন্ন কর্মকর্তা ও সংস্থার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ( ১৪ অক্টোবর) তারা এ নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে তেহরান বরাবরই পশ্চিমাদের এ অভিযোগ অস্বীকার করে আসছে।

এর আগে গত সপ্তাহে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে দেশটির তেলশিল্পের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ইরানের দাবি, হামাস, হিজবুল্লাহ ও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর এক জেনারেলকে হত্যার জবাবে ১ অক্টোবরের হামলা চালানো হয়েছে।

ইরান ও বিশ্বশক্তির মধ্যকার স্বাক্ষরিক পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটন নিজেদের ২০২৪ সালে প্রত্যাহার করে নেয়। এরপর মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান ইতোমধ্যে কঠিন সংকট মোকাবিলা করছে। তবে গত জুলাইয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্ব নেওয়ার পর চুক্তিটি পুনরুজ্জীবিত করার বিষয়ে অগ্রাধিকার দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার মাস্কট প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে। তবে অন্যান্য বিষেয় দেশটির সঙ্গে আলোচনা এখনও চলমান রয়েছে।

T.A.S / T.A.S

ভারত মহাসাগরে ইরানের তেলবাহী ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ৩ ট্যাংকার জাহাজ জব্দ করল মার্কিন বাহিনী

ইরান চায় হরমুজ খোলা থাকুক, কিন্তু সেক্ষেত্রে চুক্তি হবে না : ট্রাম্প

‘বাড়াবো না’ বলেও ট্রাম্প কেন ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বাড়ালেন?

যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের আহ্বান

ইরানের কোনো প্রতিনিধি এখনও ইসলামাবাদে পৌঁছায়নি

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ওমান উপসাগরে ইরানি কার্গো জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ইরানের ইউরেনিয়াম পুনরুদ্ধারে ‘দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া’ প্রয়োজন হবে

চুক্তি না হলে বুধবার সন্ধ্যা থেকে ইরানে ফের অভিযান : ট্রাম্প

সৌদির আপত্তিতে দেড় বিলিয়নের অস্ত্র চুক্তি আটকে দিল পাকিস্তান

মার্কিন অবরোধ আলোচনার অন্তরায়, ট্রাম্পকে জানাল পাকিস্তান

ভারতে আতশবাজি কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু