ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ধর্মপাশায় ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন


হাফিজুল হক, ধর্মপাশা  photo হাফিজুল হক, ধর্মপাশা
প্রকাশিত: ২৯-৮-২০২১ বিকাল ৫:৪২

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোকাররম হোসেনকে হেয় করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অপহরণের অভিযোগ তোলায় উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাদিম কবিরকে বহিষ্কার ও শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ‍আগস্ট) দুপুরে উপজেলা পরিষদসংলগ্ন সড়কে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাবরের পরিচালনায় বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন তালুকদার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ তুঘলক আহমেদ, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক শাহ আলী আকবর, সাধারণ সম্পাদক অ্যাড. ইকরাম হোসেন, জাতীয় শ্রমিক লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাকিল মাহমুদ খান, ছাত্রলীগ নেতা তাসিনুল হক রাফি, মোমেন আহমেদ রাজ, মাহবুব হাসান লোটাস প্রমুখ।

জানা গেছে, গত বুধবার মোকারাম হোসেনের বিরুদ্ধে একই ইউনিয়নের মাহমুদনগর গ্রামের রিকসাচালক নবী হোসেনকে অপহরণের অভিযোগ তুলে মানববন্ধন করেন নবী হোসেনের স্ত্রী। পরে নবী হোসেন থানায় উপস্থিত হয়ে জানান, ছাত্রলীগ নেতা নাদিম কবির তাকে না জানিয়ে স্থানীয় একটি মৎস্যজীবী সমিতিতে তাকে সভাপতি করে। এ নিয়ে নবী হোসেন আপত্তি জানালে নাদিম কবির তাকে হুমকি দেয়। এতে ভয় পেয়ে নিজেই আত্মগোপনে যায় নবী হোসেন। ওই সুযোগে নাদিম কবির নবী হোসেনের স্ত্রীকে দিয়ে কৌশলে মোকাররম হোসেনের বিরুদ্ধে অপহরণের অভিযোগ তুলে মানববন্ধন ও থানায় লিখিত অভিযোগ করান।

তবে নাদিম কবির তার বিরুদ্ধ আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সমিতির কেউ নই। নবী হোসেনের পরিবার ও সমিতির লোকজন অপহরণের অভিযোগ তুলে মানববন্ধন করেছে। এতে আমার কোনো সম্পৃক্ততা নেই। নবী হোসেন যে স্বেচ্ছায় সমিতির সভাপতি হয়েছে তার উপযুক্ত প্রমাণ রয়েছে। আমার বিরুদ্ধে শুধু মিথ্যা অপপ্রচার করা হচ্ছে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার