ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

সলঙ্গায় পলিথিনের কারখানায় যৌথবাহিনীর অভিযান


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৩:১৬

সিরাজগঞ্জের সলঙ্গায় একটি পলিথিনের কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে যৌথবাহিনী। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে থানার চড়িয়া এলাকার জননী প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানিতে এ অভিযান চালানো হয়। 

জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসাইন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া পলিথিন উৎপাদন ও বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে ওই পলিথিন কারখানার মালিককে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। এরপর অর্থদণ্ড দিয়ে মুক্ত হন তিনি।

অভিযানকালে সিরাজগঞ্জ এনএসআইয়ের যুগ্ম-পরিচালক আব্দু্লাহ আল মামুন, জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুর গফুর, সেনা সদস্য ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক