ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে স্বেচ্ছাসেবক দলের পথসভা ও পাড়া-মহল্লায় লিফলেট বিতরণ


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ১৭-১০-২০২৪ দুপুর ৩:১৭

২০২৩ সালের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের সামনে তুলে ধরার অংশ হিসেবে লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ীতে পথসভা ও লিফলেট বিতরণ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে দলটির আদিতমারী উপজেলা শাখার আয়োজনে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী।

প্রধান অতিথির বক্তব্যে জিলানী বিগত সরকারের নানা সমালোচনা করে বক্তব্য রাখেন। তিনি বলেন, বিএনপি মানুষের মৌলিক অধিকারের জন্য ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছে। এ আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে আমাদের প্রায় এক হাজার নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

তিনি আরো বলেন, মানুষের মৌলিক অধিকার এবং ভোটের অধিকার আদায়ের জন্য আন্দোলন-সংগ্রাম করতে গিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ৮০ বছর বয়সে মিথ্যা মামলায় সাত বছর কারাবরণ করতে হয়েছে। ৪০ বছর ধরে বসবাস করা বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে এক কাপড়ে। দেশত্যাগে চাপ দেয়া হয়েছে। তবুও দেশনেত্রী দেশ ও দেশের মানুষের কথা চিন্তা করে দেশ ছাড়েননি। একের পর এক মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিএনপি নেতাকর্মীদের হয়রানি করা হয়েছে। নির্যাতন, নিপীড়ন করা হয়েছে। তবুও মানুষের অধিকার আদায়ে রাজপথ ছাড়েননি দলের নেতাকর্মীরা।

তিনি বলেন, দেশের জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে দেশনায়ক তারেক রহমানকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছে। মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশের মাটিতে থাকতে বাধ্য করেছে শেখ হাসনা। বিগত ১৭টি বছরে ধরে আওয়ামী লীগ দেশের মানুষের ওপর অন্যায়-অত্যাচার ও নিপীড়ন করে আসছে। আমরা দেখেছি শাপলা চত্বরে কিভাবে হাজার হাজর মাদরাসা ছাত্রদের ওপর গুলি চালিয়ে হত্যা কারা হয়েছিল। আওয়ামী লীগের নির্যাতন-নিপীড়ন সহ্য করেও আন্দোলন চালিয়ে গেছেন বিএনপির নেতাকর্মীরা। বিগত ১৭ বছর মানুষের ওপর অন্যায়-অত্যাচার করেছে তারা। তারই বিস্ফোরণ হয়েছে ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে।

পথসভা শেষে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপজেলার বালাপুকুর, সাকোয়াসহ বিভিন্ন পাড়া-মহল্লায় খালেদা জিয়ার পক্ষ থেকে সালাম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপস্থাপিত ৩১ দফা লিপিবদ্ধ লিফলেট বিতরণ করেন।

এ সময় লালমনিরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু ইয়াহিয়া ইউনুস, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান (আশরাফ), আদিতমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার আলম রনি, সদস্য সচিব আসাদুল হাবিব মানিক, সাপ্টিবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল খালেক সিদ্দিক, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডপর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

T.A.S / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত