ঢাকা রবিবার, ২৮ জুন, ২০২৬

অবশেষে যৌন নির্যাতনের মামলা রেকর্ড করল পুলিশ


আমেদ জীবন, সাভার photo আমেদ জীবন, সাভার
প্রকাশিত: ২-৬-২০২১ দুপুর ২:৪২

‘সাভারে কিশোরীর হাত-পা বেঁধে ধর্ষণ চেষ্টা, ৬ দিনেও মামলা নেয়নি পুলিশ’ শীর্ষক প্রতিবেদনের পর বিষয়টি সর্বমহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাটি ছড়িয়ে পড়লে যৌন নির্যাতনের বিষয়ে পুলিশ অবশেষে মামলাটি (মামলা নং ১) রেকর্ড করেছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মইনুল ইসলাম বলেন, আমরা সোমবার রাতে মামলাটি রেকর্ড করেছি।পাশাপাশি অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তারকৃত মো. জসিম (২২) মো আফজালের ছেলে। সে সাভারের মজিদপুর এলাকার বাসিন্দা। মামলার বিবৃতি অনুসারে অভিযুক্ত মো. জসিম একই বাড়িতে ভুক্তভোগীর ঘরের পাশে থাকে এবং ১৬ বছর বয়সী এক কিশোরীকে তার হাত-পা ও মুখ বেঁধে নির্যাতন চালায় এবং নির্যাতনের পর একাধিকবার ধর্ষণচেষ্টা করেছিল এমন অভিযোগ আনা হয়েছে।

তিনি ‍আরো বলন, গত ২৫ মে রাতে রাজধানীর উপকণ্ঠ সাভারের মজিদপুর এলাকায় ভুক্তভোগী কিশোরীর মায়ের অনুপস্থিতিতে যৌন নির্যাতন করা হয়। পরে কর্মস্থল থেকে ফিরে তার মা দেখতে পান তার মেয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় খাটের নিচে পড়ে আছে। কিশোরীর সঙ্গে একাধিকবার বিভিন্নভাবে যৌন নির্যাতন করা হয়েছে। স্থানীয় ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা দেয়ার একপর্যায়ে স্বাস্থ্যের অবনতি হলে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

এর আগে সোমবার ভুক্তভোগীর মা অভিযোগ করেছিলেন, তারা ঘটনার বিষয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেয়ার পর পুলিশ মামলাটি রেকর্ড করেনি এবং পরে পুরো ঘটনাটি সামনে এনে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়।

ওসি আরো জানান, মামলাটি রেকর্ড করার পর পুলিশ সোমবার মধ্যরাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবার সকালে ঢাকার একটি আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২৫ মে ঘটনার পরদিন সাভার মডেল থানায় দায়ের কৃত অভিযোগপত্রে অজ্ঞাত এক ব্যক্তি সহ বাড়ির মালিক রবিন (২৭) ও ভাড়াটিয়া জাহানারা বেগম (৩৫) জড়িত থাকতে পারে এমন সন্দেহে অভিযুক্ত করা হয়। এ খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। তবে বাড়ির মালিক রবিন এ ঘটনায় জড়িত নয় বলে দাবি করেছেন তিনি। 

এমএসএম / জামান

সরকারি সহায়তা প্রকৃত উপকারভোগীর কাছে পৌঁছাতে হবে- এমপি গোলাম রছুল

সিংড়ায় এক ভ্যানচালকের ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট ৪১৮ জন মেধাবি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিয়েছে জেলা পরিষদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশন অনুষ্ঠিত

চকরাজাপুর বাজার রোড এসবি করণ, এমপিকে ধন্যবাদ জানাল এলাকাবাসী

লালমনিরহাটে জমি সংক্রান্ত বিরোধের চাচা-চাচাতো ভাইদের সাথে সংঘর্ষ, যুবক নিহত, আহত তিন

পটুয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধা, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট

আদমদীঘি কাশিমালা সড়কের বেহাল দশা, ভোগান্তিতে গ্রামবাসি

‎আনোয়ারায় কবর খননে বাধা ও মারধরের ঘটনায় মূল আসামী গ্রেপ্তার

কুড়িগ্রামে চরাঞ্চলের কিশোরীদের শিক্ষায় ফেরাতে ‎ও বাল্যবিবাহ রোধে কাজ করছে ফ্রেন্ডশিপ

বাংলাদেশ মহিলা পরিষদ মধুখালী সাংগঠনিক জেলা শাখার ৫ম সম্মেলন

মহাসড়কে বস্তাভর্তি ৫৪৬ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার

না ফেরার দেশে কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল