উচ্চশিক্ষায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত রাজশ্রীর পরিবার
নাটোরের সিংড়া পৌর এলাকার মাদারীপুর মহল্লার বাসিন্দা মিনা সরকারের মেয়ে রাজশ্রী সরকার চলতি বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েও চিন্তায় তার পরিবার। তার উচ্চশিক্ষায় ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত পরিবার।
গত ১৫ অক্টোবর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন এইচএসসির ফলাফলে মানবিক বিভাগ থেকে জিপিও-৫ পেয়েছেন রাজশ্রী। বাবা রতন কুমার সরকার ২০১৮ সালে স্ট্রোক করে মারা যান। তিন মেয়ে রেখে যান তিনি। রতন কুমারের মৃত্যুর পর সংসারের হাল ধরেন মিনা সরকার। সেলাই মেশিনে কাজ শুরু করেন, তারপর অনলাইনে উদ্যোক্তার ব্যবসা শুরু করেন। এভাবেই হাল ধরে তিন সন্তানের। একাই দায়িত্ব নেন মিনা সরকার। রাজশ্রী সরকার, অনুশ্রী এবং শ্রেয়শ্রী তিন বোন। অনুশ্রী নবম শ্রেণিতে আর শ্রেয়শ্রী শিশু শ্রেণিতে পড়ালেখা করছে।
সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসিতে জিপিএ ৪.৭৫ পান রাজশ্রী।
রাজশ্রী সরকার জানান, বাবার মৃত্যুর পর সংসারের অভাব-অনটনের মাঝে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার সংকল্প করি। কোনোরকম প্রাইভেট পড়ার মতো অবস্থা না থাকায় মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ফলাফল করার জন্য নিজেকে তৈরি করতে থাকি। অনলাইন ক্লাস, অনলাইনে বিভিন্ন বিষয়ে পড়ালেখা, চর্চা করে ভালো ফলাফল অর্জন করি।
T.A.S / জামান
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান