ধামইরহাটে জমি জবরদখলের চেষ্টা, প্রতিপক্ষের হামলায় আহত ৩
নওগাঁর ধামইরহাটে প্রতিপক্ষের লাঠির আঘাতে তিনজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় আহতরা ধামইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকালে সাড়ে ৩টার দিকে উপজেলার চকমহেশ গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আহত ছমির উদ্দিন জানান, তার বাবা বছির উদ্দিনের নামীয় খতিয়ানভুক্ত সম্পত্তি দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকাবস্থায় বৃহস্পতিবার বিকালে জমিতে গাছ রোপণ করছিলেন। এ সময় আকস্মিকভাবে প্রতিপক্ষ মৃত আয়েজ উদ্দিনের ছেলে কছিমউদ্দীন ও তার দুই ছেলে কামাল হোসেন, কাওছার ও জামাতা মতিয়ার রহমান জমির মালিক বছির উদ্দিনের ছেলে ছমির উদ্দিন ও ইসমাইল হোসেনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী চকমহেশ গ্রামের বীর মুক্তিযোদ্ধা ছানোয়ার হোসেনের ছেলে মো. আজাদকেও মারপিট করা হয়। হামলাকারীদের আক্রমণে ছমির উদ্দিন, ইসমাইল ও আজাদের মাথায় গুরুত্বর ক্ষতের সৃষ্টি হয়। এ সময় স্থানীয় ফেরদাউস ও সাইফুল ইসলামকেও মারপিট করে হামলাকারীরা। স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামইরহাট হাসপাতালে নিয়ে আসেন।
তবে অভিয্ক্তু কছিম উদ্দিনের ০১৭৪৫-৩৭০৫৪৮ নম্বরে কথা হলে তিনি বলেন, যারা আপনার কাছে অভিযোগ করেছে তাদের কাছেই ঘটনার বিবরণ শোনেন। আমি কিছু বলতে পারব না।
বিষয়টি নিয়ে স্থানীয় দরবারে বসেছিলেন আলমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান। তিনি প্রতিবেদককে জানান, উভয়পক্ষকে ডেকেছিলাম। তারা কী মূলে জমির মালিক সে বিষয়ে বৈঠকে সমাধান না হওয়ায় আদালতে ও আইনি পরামর্শ নেয়ার কথা বলেছি। তবে মারামাটির ঘটনা শুনে দুঃখ প্রকাশ করছি, যা কাম্য নয়।
কছিম উদ্দীন চলতি সপ্তাহেই ছমির উদ্দিনের ওই জমিতে একাধিকবার দুর্বৃত্তায়ন চালিয়ে আকাশমণি, ইউক্যালিপটাসসহ বিভিন্ন প্রজাতির গাছ প্রকাশ্যে কর্তন করেছিলেন, যা থানা পুলিশ অবগত আছে।
ধামইরহাট থানার ওসি মো. রাইসুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিষয়ে মারামারির ঘটনায় কয়েকজন হাসপাতালে ভর্তি আছেন বলে জেনেছি। লিখিত অভিযোগ হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এলাকাবাসীরা জানান, কছিম উদ্দীন গং প্রায় সময়ই ছমির উদ্দিনের ওপর অন্যায়ভাবে নির্যাতন চালিয়ে আসছে। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
এমএসএম / জামান
মুকসুদপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১
নেত্রকোণায় জুয়ার আসর থেকে যুবদল নেতা,ফায়ার সার্ভিস কর্মকর্তা-বিজিবি সদস্যসহ আটক-৮
সুন্দরবনের আলোচিত বনদস্যু ‘নানা ভাই' বাহিনীর ১২ সদস্য মোংলায় কোষ্টগার্ডের কাছে আত্মসমর্পণ
সিংড়ায় নিয়োগে অনিয়মের অভিযোগ, পদ স্থগিতের দাবিতে গ্রামবাসীর মানববন্ধন
রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি: কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?
রায়গঞ্জে পানি সরতেই ৫ হাজার বিঘায় চাষ, কৃষির সঙ্গে ফিরছে সরকারের রাজস্ব
আদমদীঘিতে ৩৫০ ফিট চায়না দুয়ারি জাল জব্দ
ভূরুঙ্গামারীতে শিয়াল ঠেকাতে বিদ্যুতায়িত ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গরুর মৃত্যু
বাকেরগঞ্জে কাবাব এর নামে কি খাচ্ছেন আপনি এবং আপনার ফ্যামিলি
মান্দায় সড়ক সংস্কারের মান পরিদর্শনে প্রকল্প পরিচালক
৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচি ধুনটে স্কাউটদের মাঝে গাছের চারা বিতরণ
হাতিয়া তমরদ্দি ইউনিয়নে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার প্রদান