রায়গঞ্জে বিএনপি নেতার বিরুদ্ধে পুকুর দখল ও চাঁদা দাবির অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে এক বিএনপি নেতার বিরুদ্ধে পুকুর দখল ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এমনকি দখল ও চাঁদা দাবির পর ভুয়া তালিকা করে ওই পুকুরের সদস্য দাবিও করছে তারা। এ ঘটনায় উপজেলার ক্ষিরতলা গ্রামের হাবাতিয়া পুকুর সুফলভোগী সমিতির সহ-সভাপতি সদেশ চন্দ মাহাতো গত ১৬ অক্টোবর বুধবার রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, রায়গঞ্জের ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের হাবাতিয়া পুকুরের সদস্যরা দীর্ঘদিন ধরে সুশৃঙ্খলভাবে পুকুরে মাছ চাষাবাদ করে আসছিলেন। গত ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদি দলের (বিএনপি) নাম ব্যবহার করে কিছু দুষ্কৃতকারী তন্মধ্যে উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক সুভাস চন্দ্র মাহাতো ও তার দলবল উদ্দেশ্য হাসিলের লক্ষ্যে এবং পরিবেশ অস্থিতিশীল করার জন্য জোরপূর্বক পুকুরটি দখল করে মাছের পোনা ছাড়ে। পরবর্তীতে তারা সমিতির আওতাভুক্ত সদস্যদের কাছ থেকে চাঁদা দাবি করে বিভিন্নভাবে ভয় দেখিয়ে পুকুরে যেতে নিষেধ করে। সেই সাথে নিজেদের মাঝ থেকে ভুয়া সদস্য তৈরি করে পুকুর পরিচালনা করতে থাকে।
বিষয়টি জানতে পেরে ওই ইউনিয়ন শাখার বিএনপির সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দুষ্কৃতকারীদের কাছ থেকে পুকুরটি পুনরুদ্ধার করে প্রকৃত সুফলভোগীদের কাছে হস্তান্তর করেন। লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়েছে, দুষ্কৃতকারীরা আবারো পুকুরটি প্রকৃত সুফলভোগীদের কাছ থেকে দখলে নেয়ার পাঁয়তারা করছে। এ ঘটনায় তদন্তসাপেক্ষে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সুফলভোগীরা।
ওই সমিতির সভাপতি মঙ্গল মাহাতো বলেন, সরকার পরিবর্তনের পর সুভাস মাহাতোসহ বেশ কয়েকজন চাঁদা দাবি করে পুকুরটির দখল নিয়ে নেয়। পুকুরটি সাব-লিজ দিয়ে দুই লক্ষ টাকা ওই নেতাকে চাঁদা হিসেবে দেই। তার পরেও তারা বিভিন্নভাবে পুকুরটির দখল নেয়ার চেষ্টা করছে।
জানতে চাইলে অভিযুক্ত বিএনপি নেতা সুভাস গণমাধ্যমকর্মীদের বলেন, আমি ওই পুকুর দখল করেছিলাম। পরে আমাকে না জানিয়ে কয়েকজন টাকা-পয়সা নিয়েছে। আমি কিছুই জানি না।
জানতে চাইলে উপজেলা শ্রমিক দলের সভাপতি লিটন গুন বলেন, বিষয়টি আমি জেনেছি। বিষয়টি তদন্ত করে প্রমাণ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থ নেয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। কোনোভাবেই চাঁদাবাজরা ছাড় পাবে না। এ বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে থাকবে।
জামান / T.A.S
নওগাঁয় রশি টানিয়ে ডাকাতি; ২৪ ঘণ্টার মধ্যে ৪ডাকাত গ্রেপ্তার
বান্দরবান রোয়াংছড়িতে অনুষ্ঠিত হচ্ছে তঞ্চঙ্গ্যা জাতির বিষু মেলা ও ঘিলা খেলা
চাঁদপুরে নারীর পেটের ৮ কেজি ওজনের টিউমার অপসারণ
মেঘনায় জাটকা ধরায় ৭ জেলে আটক, ৪ জনের বিরুদ্ধে মামলা
নন্দীগ্রামে মসজিদ মন্দির উন্নয়নে দুই কোটি ষোল লক্ষ টাকা বাজেট প্রস্তাব
সলঙ্গায় জেন জি আলোড়ন পরিবর্তনের ডাক নামে সামাজিক সংগঠন উদ্বোধন
বিলাইছড়িতে হাতের নাগালে তরমুজ: বিক্রয়ও বেশ ভালো
পাবনাসহ উত্তরাঞ্চলে বোরো ধানের সেচ ব্যবস্থায় ডিজেলের ঘাটতি, দিশেহারা কৃষক
অভয়নগরে মুগ ও তিল চাষে প্রণোদনা কার্যক্রমের উদ্বোধন
মিরসরাইয়ে এমটি-ইপিআই কবির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন
যশোরে ডিবির অভিযানে ৭৫ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
একটু সহানুভূতিই পারে অসহায় শিশু বিল্লালের জীবন বাঁচাতে