ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আক্কেলপুরে বাড়ির সদস্যদের বেঁধে ডাকাতির অভিযোগ


শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর photo শাদমান হাফিজ শুভ, আক্কেলপুর
প্রকাশিত: ১৮-১০-২০২৪ দুপুর ৪:১৮

জয়পুরহাটের আক্কেলপুরে এক কৃষকের বাড়ির গেটের তালা কেটে পৃথক তিনটি শয়নকক্ষে পরিবারের চার সদস্যকে বেঁধে রেখে ডাকাতির অভিযোগ উঠেছে। ঘটনাটি বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে আক্কেলপুর পৌর এলাকার সোনামুখী হাজীপাড়া গ্রামে ঘটেছে।

ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, বৃহস্পতিবার রাতে হাজীপাড়া গ্রামের কৃষক আবু তালেব খোকা (৬০) ও তার পরিবারের সদস্যরা পৃথক তিনটি শয়নকক্ষে ঘুমিয়েছিলেন। রাত ২টার দিকে ১২-১৪ জন অজ্ঞাত ব্যক্তি বাড়ির গেটের তালা কেটে শয়নকক্ষে প্রবেশ করে কৃষক আবু তালেব খোকাসহ তার স্ত্রী শিমু আক্তার (৪০), ছেলে শুভ (২৫) ও মেয়ে সিনথিয়াকে (১২) হাত-পা, চোখ-মুখ বেঁধে মারধর করে ৩টি গরু, মা ও মেয়ের ব্যবহৃত স্বর্ণালংকার, নগদ ৬৮ হাজার টাকা, দুটি মোবাইল ফোনসেট এবং একটি নষ্ট এলইডি টিভি নিয়ে বাইরে থেকে প্রতিটি শয়নকক্ষের দরজা বন্ধ করে রেখে যায়। মা ও মেয়ে একই ঘরে থাকায় মেয়ের হাতের বাঁধন মা খুলে দিলে মেয়ে সিনথিয়া বাথরুমের ভেন্টিলেটর দিয়ে বাইরে এসে দরজা খুলে অন্যদের হাতের বাঁধন মুক্ত করেন। পরে তাদের চিৎকারে ঘটনাটি এলাকায় জানাজানি হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আবু তালেব বলেন, আমরা প্রত্যেকেই ঘরে ঘুমিয়েছিলাম। তারা দরজার তালা কেটে ঘরে ঢুকে আমাদের হাত-পা, চোখ-মুখ বেঁধে মারধর করে সব নিয়ে গেছে। থানায় এসেছি অভিযোগ করতে।

প্রতিবেশী আরিফ বলেন, চিৎকার শুনে এসে দেখি তাদের বাড়িতে ডাকাতি হয়েছে। তাদের বেঁধে সব নিয়ে গেছে। আমাদের এলাকায় এ ধরনের ঘটনা গত ৪০ বছরেও ঘটেনি। এখন আমরা এলাকাবাসীও গরু, ছাগল ও বাড়িঘর নিয়ে নিরাপত্তাহীনতায় আছি। এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মইনুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া চলমান।

T.A.S / জামান

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে

প্রশাসক রিটনের সাথে রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের মতবিনিময়

গোপালগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেটে বাডছে স্বাস্থ্য ঝুঁকি

পিরোজপুরে দুর্যোগ মোকাবিলায় আগাম সতর্কতা জোরদারে ‘প্রতিষ্ঠা’ প্রকল্পের অবহিতকরন সভা

নিজ উদ্যোগে এগিয়ে চলছে মধ্য নিজপাড়া দুর্গা মন্দিরের উন্নয়ন কাজ

কালিহাতীতে ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২

ঘিওরে শারদীয় দুর্গোৎসবে প্রতিমার রুপ ও সৌন্দর্য্য ফুঁটিয়ে তুলতে মহাব্যস্ত শিল্পীরা

​রাণীনগরে পুলিশ চেকপোস্টের শুভ উদ্বোধন

সুন্দরবনের কটকায় পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, বনরক্ষীদের গুলিতে পিছু হটল দস্যুরা