সিংড়ায় সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ ৩ যুবক আটক
নাটোরের সিংড়া থেকে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে উপজেলার নিংগইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো, সিরাজগঞ্জের শাহজাদপুরের ফারুক মিয়া, আকাশ আলী এবং লালমনিরহাটের রানা মিয়া।
নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক হাফিজ আল আজাদ জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী ও নাটোর র্যাবের যৌথ অপারেশন দল নিংগইন এলাকায় চেকপোষ্ট বসায়। এসময় একটি কাভার্ড ভ্যান থামিয়ে সাড়ে ৩৭ কেজি শুকনো গাঁজা ও নগদ ৫২,১৭০ টাকাসহ তিনজন যুবককে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা বিভিন্ন সময়ে আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক কেনাবেচা করে থাকে। দীর্ঘদিন থেকেই তারা মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত।
সিংড়া থানার ওসি আসমাউল হক জানান, তিনজনের নামে মামলা দায়ের করে তাদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়। তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫
আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার
ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা
বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার
নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ
রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ
‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ
কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ
বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল
সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার
শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান