রায়গঞ্জে আওয়ামী নেতার অনিয়ম দূর্নীতির একছত্র অধিপত্য বিস্তারের অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে দলীয় ক্ষমতায় প্রভাব খাটিয়ে এক আওয়ামী নেতার একাধিক প্রতিষ্ঠানে অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে।এমন অভিযোগ উঠেছে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন নাজিরের বিরুদ্ধে। তিনি ভাতহাড়িয়া গ্রামের মৃত শাহাদাৎ হোসেন সাদ্যুল্লার ছেলে।
তথ্য অনুসন্ধানে দুই যুগের বেশী সময় ধরে ভাতহাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে থেকে নিয়োগ বানিজ্য ও নানা অনিয়ম করলেও উন্নয়নের ছোয়া লাগেনি বিদ্যালয়েটিতে। একই এলাকার বিএডিসির ক্ষুদ্র সেচ ও সরকারি একটি জলাশয় রয়েছে তার একক নিয়ন্ত্রণে। তার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এলাকার কেউই টুঁ শব্দ করার সাহস পায় না বলে জানান এলাকাবাসী।
অপর দিকে ভাতহাড়িয়া গ্রামের কুটার গাঁতী মৌজার মাইটাক বাড়ী সরকারি ৭ বিঘা জলাশয়টি ক্ষমতা খাটিয়ে অল্প টাকায় লিজ নিয়েছে নিজের নামে। সেই জলাশয়টি আবার বেশী দামে সাব-লিজ দিয়েছে এই নেতা যা আইনবহির্ভূত। ভাতহাড়িয়া গ্রামের বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্পের ডিপ টিউবয়েল ৩০ বছর ধরে তারই নিয়ন্ত্রণে।
এই ডিপ-টিউওবয়েলের অধীনে রয়েছে প্রায় তিনশো বিঘা আবাদি জমি। বিএডিসির ক্ষুদ্র সেচ আইন অনুযায়ী আবাদি জমিতে সেচ দিতে ডিসিমাল প্রতি নেওয়ার কথা ৪০-৫০ টাকা। কিন্ত বিএডিসির ক্ষুদ্র সেচ আইনকে বৃদ্ধা আঙ্গুলী দেখিয়ে কৃষকদেরকে ভয়ভীতি দেখিয়ে ডিসিমাল প্রতি আদায় করছে ৯০ টাকা। এতে ঐ এলাকার জমির মালিক আওয়ামী লীগের নেতার কাছে জিম্মি। তার ভয়ে উচ্চ স্বরে কথা বলার সাহস নেই কারো।
উপজেলার ভাতহাড়িয়া গ্রামের জমির মালিক আব্দুর রশিদ, সামিদুল, হাফিজুর রহমান, ইদ্রিস আলীসহ অনেকেই জানান, আওয়ামী লীগের নেতা নাসির উদ্দীন নাজির দীর্ঘ ২৫ বছর ধরে হাতিম হাসিল ভাতহাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। স্কুলের দায়িত্বে থাকা অবস্থায় শিক্ষক ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। আমাদের গ্রামের বিএডিসির ক্ষুদ্র সেচ ডিপ-টিউওবয়েলটিতে ৩৪ বছর ধরে দখল করে আছেন তিনি। ক্ষুদ্র সেচ আইনে ডিসিমাল প্রতি ৪০-৫০ টাকা নেওয়ার কথা। কিন্ত জমির মালিকদেরকে ভয়ভীতি ও প্রভাব খাটিয়ে ডিসিমাল প্রতি নেওয়া হচ্ছে ৯০ টাকা। তার ডিপ-টিউবওয়েল জমির মালিকরা জমি না দিল তাদেরকে মামলা হামলাসহ বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখানো হত। তার বিরুদ্ধে এলাকার কেউ টুঁ শব্দ করার সাহস নেই কারো।
এ বিষয়ে অভিযুক্ত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসির উদ্দিন নাজির অভিযোগ অস্বীকার করে বলেন, বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব থাকা অবস্থায় নিয়োগ দেওয়া হয়েছে কিন্তু টাকা নেওয়া হয় নাই। বিএডিসির ক্ষুূ্দ্র সেচ আইন অনুযায়ী টাকা নেওয়া হচ্ছে।
রায়গঞ্জে বিএডিসি'র ক্ষুদ্র সেচের সহকারী প্রকৌশলী আনন্দ বর্মন জানান, অতিরিক্ত টাকা নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান বলেন, বিএডিসি ক্ষুদ্র সেচের বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।
T.A.S / T.A.S
নেত্রকোণায় অবৈধ নিয়োগে সরকারি কলেজের প্রভাষক হওয়ার অভিযোগ
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা