ঝিনাইদহে শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ঝিনাইদহ সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে প্রতিষ্ঠানটির ১৩ তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা শিক্ষক কর্মচারী ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেনের সভাপতিত্বে সেক্রেটারী খুরশিদ মোহাম্মদ সালেহ’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব এ্যাড. কামাল আজাদ পান্নু, জেলা সমবায় অফিসার মোঃ জাফর ইকবাল, বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) জেলা শাখার সভাপতি মহিউদ্দীন, সদর উপজেলা সমবায় অফিসার শামিমা নাছরিন ও সদর উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃপা সিন্ধু বিশ্বাস প্রমূখ। সভায় সমিতির বার্ষিক হিসাব সদস্যদের মাঝে তুলে ধরা হয়। তাছাড়া সমিতির সদস্যবৃদ্ধি ও তাদের মানোন্নয়ন নিয়ে বক্তারা আলোচনা করেন।
T.A.S / T.A.S
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার