ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

পরিষদ বহাল রাখার দাবিতে ইউপি সদস্যদের স্মারকলিপি প্রদান


জামাল বাদশা, লালমনিরহাট photo জামাল বাদশা, লালমনিরহাট
প্রকাশিত: ২০-১০-২০২৪ দুপুর ৩:৪৩

ইউনিয়ন পরিষদ বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছেন ইউপি সদস্যগণ। রবিবার (২০ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) জেলা শাখার আয়োজনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে জেলার ৪৫টি ইউনিয়নের সদস্যগণ অংগ্রহণ করেন। পরে তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর লালমনিরহাট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন।

এ সময় বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) লালমনিরহাট জেলা শাখার আহ্বায়ক আব্দুল করিম, সদস্য সচিব মন্তাজুর রহমান, বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) সদর উপজেলা শাখার আহ্বায়ক মো. আব্দুর রহিমসহ বাইসসের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ এবং জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা (বাইসস) জেলা শাখার আহ্বায়ক আব্দুল করিম বলেন, সকাল থেকে রাত, আমরা ইউপি সদস্যরা জনগণের সেবা দিয়ে থাকি। কিন্তু সম্প্রতি মিডিয়ার মাধ্যমে জানতে পারি ইউনিয়ন পরিষদ বিলুপ্তি ঘোষণা করা হবে। আমরা এই ঘোষণার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই। এই সরকারের প্রতি আমাদের আস্থা আছে। ইউনিয়ন পরিষদের সেবার কথা চিন্তা করে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আমাদের ইউনিয়ন পরিষদ বিলুপ্তি থেকে সরকারকে সরে আসতে অনুরোধ করছি।

বাইসসের জেলা শাখার সদস্য সচিব মন্তাজুর রহমান বলেন, আমরা এই সরকারের অংশীদার হতে চাই। আমাদের ইউনিয়ন পরিষদ বিলুপ্ত না করার অনুরোধ জানাই।

বাইসসের  সদর উপজেলা শাখার আহ্বায়ক আব্দুর রহিম বলেন, আমরা আমাদের পদের মেয়াদ পর্যন্ত থেকে জনগণের সেবা করতে চাই। পরিষদের বিভিন্ন সেবা সদস্যরা দিয়ে আসছে। তাই ইউনিয়নের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার অনুরোধ জানাই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার বলেন, জেলার সকল ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাগণ স্বাক্ষরিত একটি লিখিত স্মারকলিপি পেয়েছি। বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট অবগতির জন্য পাঠানো হবে।

মানববন্ধনে ইউপি সদস্য আব্দুস সালাম, আজিজুল ইসলাম, লোকমান হাকিম, হাফিজুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

T.A.S / জামান

মনপুরায় সাবমেরিন কেবলে বিদ্যুতের মহাপরিকল্পনা, আন্তর্জাতিক টেন্ডার আহ্বান

গরুর হাটে গিয়ে খোয়ালেন ১লাখ টাকা; সংশ্লিষ্টদের নজরদারি নিয়ে ক্ষোভ

হিলিতে আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যতম সদস্য 'চুষনি' আটক

হাতিয়ায়‌ ৩৮ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ সহ ৪৫ জন জেলে কে আটক করেছে কোস্টগার্ড

সুন্দরবনে বনরক্ষী-দস্যু গোলাগুলি: ৪ অপহৃত জেলে উদ্ধার, অস্ত্র জব্দ

দখলমুক্ত হলো সরকারি ১ একর ৬৪ শতক জমি

বাঙ্গরা বাজার থানায় মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ ও ইয়াবাসহ আটক ২

গোপালগঞ্জে উন্নয়ন প্রচারে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং

ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দরে হরতাল, বন্ধ সকল বাণিজ্যিক কার্যক্রম

রাণীনগরে দোকান চুরি ঘটনা নিয়ে ধোঁয়াশা নেপথ্যে কি অন্য কোনো রহস্য?

নন্দীগ্রামে ৬ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা

রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত