কাশিয়ানীতে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে বাবার ভিটায় যেতে পারছেন না হুসনা
বাবার ভাগাভাগি করে দেয়া সম্পত্তি নিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে আপন দুই বোনের মধ্যে চলছে বিরোধ। বড় বোন ও তার লোকজনের ভয়ে বাবার ভিটায় ফিরতে পারছেন না হুসনা ভানু। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন তিনি। এমন ঘটনা ঘটেছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিঙ্গলিয়া গ্রামে।
ভুক্তভোগী হুসনা ওই গ্রামের মৃত আব্দুল হক মাস্টারের মেয়ে ও ভাটিয়াপাড়া গ্রামের মৃত কার্জন শেখের স্ত্রী। ৮ বছর আগে তার স্বামী আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এরপর থেকে দুটি সন্তান নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন হুসনা। পরে সন্তানদের পড়ালেখার জন্য ঢাকায় চলে যান।
ভূক্তভোগী হুসনা বলেন, আমার স্বামী সেনাবাহিনীতে চাকরি করতেন। অবসর গ্রহণ করে তিনি দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করতেন। ২০১৬ সালে সন্ত্রাসীরা তাকে গুলি করে মেরে ফেলে। অনেক কষ্টে ৬ লাখ টাকা খরচ করে লাশ দেশে আনি। দু’টি ছেলে-মেয়ে নিয়ে অনেক কষ্টে চলি এবং তাদের লেখাপড়া শিখাই। ২০১৮ সালে আমার বাবা আমাকে ও আমার ছোট বোন সাজিয়াকে ৩০ শতাংশ জমি লিখে দেন। জমির সীমানা নির্ধারণ করে দুজনকে দখল বুঝিয়ে দেন এবং বাঁশের বেড়াও দিয়ে দেন। পরবর্তীতে ২০১৯ সালে সাজিয়া তার অংশের ১৫ শতাংশ বড় বোন হাসিনা বানু মুক্তার কাছে বিক্রি করেন। মুক্তা আবার সেখান থেকে ৮ শতাংশ জমি প্রতিবেশী মেহেদীর নিকট বিক্রি করেন। কিছুদিন পর আমার বড় বোন রাস্তার পাশ দিয়ে জমির মালিকানা দাবি করে জোরপূর্বক আমার জমি দখলের পাঁয়তারা করেন। একপর্যায়ে আমার জমিতে লাগানো গাছপালা কেটে এবং বাঁশের বেড়া ভেঙে ফেলেন মুক্তা।
হুসনা অভিযোগে করে আরো বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দিতে গেলে নেয়নি পুলিশ। মুক্তা নিজেকে খুলনা সরকারি এমএম কলেজের সাবেক ছাত্রী সম্পাদিকা দাবি করেন এবং আ’লীগের শীর্ষ নেতাদের সাথে তার সখ্যতা রয়েছে বলে বলে বেড়ান। পরে বাধ্য হয়ে আদালতের শরণাপন্ন হই। জমি নিয়ে বিরোধের কারণে গ্রামে এসে বাবার ভিটায় যেতে পারছি না। পাশের এক আত্মীয়র বাড়িতে আশ্রয় নিয়েছি। বাবার ভিটায় গেলে নিরাপত্তা নিয়ে শঙ্কা রয়েছে। জীবনের নিরাপত্তাসহ প্রতিকারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
হাসিনা বানু মুক্তার মুঠোফোনে কথা হলে তিনি এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি তাকে বাবার ভিটায় উঠতে দেয়া, না দেয়ার কে? আর দলিলে জমির কোনো পাশ উল্লেখ করা নেই। শুধু শুধু মিথ্যা-ভিত্তিহীন অভিযোগ করছে।
কাশিয়ানী থানার ওসি মো. শফিউদ্দিন খান বলেন, বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক
ভূরুঙ্গামারী উপজেলা ডাকবাংলোয় অবহেলায় পড়ে আছে গাছ, নিলাম না হওয়ায় নষ্ট হচ্ছে কাঠ ,রাজস্ব হারাচ্ছে সরকার
ধামরাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু, সুপারভাইজার ও জরিপকারীদের মাঝে ট্যাব বিতরণ
অনলাইন সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে রাসিক প্রশাসক রিটন
কালিয়ায় ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষক-অভিভাবক
ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ
বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার
দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি
ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা
জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি
সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ