ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

চুয়াডাঙ্গায় ফিলিং স্টেশনে অবৈধভাবে গ্যাস বিক্রি, মারাত্মক ঝুঁকিতে ভোক্তাসাধারণ


জাহাঙ্গীর আলম, দামুড়হুদা photo জাহাঙ্গীর আলম, দামুড়হুদা
প্রকাশিত: ২০-১০-২০২৪ বিকাল ৬:৩১

অনুমতি নেই, তবুও দিন কিংবা রাতের আঁধারে প্রকাশ্যেই চুয়াডাঙ্গায় সম্পূর্ণ অবৈধভাবে সিএনজি-মাইক্রোবাসে ব্যবহৃত গ্যাস খোলাবাজারে বাসাবাড়ির সিলিন্ডারে বিক্রি করছে ফিলিং স্টেশনগুলো। এক্ষেত্রে কর্তৃপক্ষের চরম উদাসীনতাকেই দায়ী করছেন স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিসহ সচেতন মহল। 

জানা গেছে, সম্পূর্ণ আইনবহির্ভূত ও কোনো ধরনের অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত চুয়াডাঙ্গা জেলার ভিমরুল্লাহস্থ ইমরান ফিলিং স্টেশন, সরোজগঞ্জ বাজারের মনিরুল ফিলিং স্টেশন, আলমডাঙ্গা হক ফিলিং স্টেশন, মীর ফিলিং স্টেশন, দামুড়হুদার লোকনাথপুর মেসার্স কেএএম ফিলিং স্টেশনে খোলা বাজারে বাসাবাড়ির গ্যাস সিলিন্ডারে এলপিজি গ্যাস বিক্রি করে আসছে। এসব ফিলিং স্টেশন থেকে প্রতিদিন বিকাল ও সন্ধ্যায় বাইসাইকেল, অটোরিকসা, পাখিভ্যান, মোটরসাইকেলের পেছনে সিলিন্ডার বেঁধে গ্যাস সংগ্রহ করছে সাধারণ ভোক্তারা। কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছড়াই সিলিন্ডারে গ্যাস সরবরাহ করছে ফিলিং স্টেশনগুলো। সিলিন্ডারভর্তি গ্যাস নিয়ে বিভিন্ন পরিবহনে চলাচল করছে ভোক্তাসাধারণ। সাধারণ ভোক্তারা জানেনও না তারা কতটা মারাত্মক ঝুঁকি নিয়ে গ্যাস সিলিন্ডার পরিবহন করছেন।

চুয়াডাঙ্গার বিভিন্ন আঞ্চলিক মহাসড়কের পাশে গড়ে ওঠা উল্লিখিত ফিলিং স্টেশনগুলো বিস্ফোরক আইনের সর্বোচ্চ উপেক্ষা করে মাসে প্রায় কোটি টাকার গ্যাস অবৈধভাবে বিক্রি করে আসছে। অথচ সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের কোনো ধরনের নজরদারি নেই বললেই চলে। 

সচেতনতা মহল ও সুচিন্তিত নাগরিকদের মতে, জেলার বেশ কয়েকটি ফিলিং স্টেশনে বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলিন্ডারে এলপিজি গ্যাস নিতে আসা ভোক্তাদের ভিড় জমে। ফিলিং স্টেশনগুলো সেসব সিলিন্ডার কোনো প্রকার পরীক্ষা-নিরীক্ষা না করেই ভোক্তার চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করছে অবৈধভাবে। এভাবে খোলাবাজারে গ্যাস সরবরাহ ও সিলিন্ডারভর্তি গ্যাস পরিবহনের সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিষয়টি নিয়ে আইনের শাসন ও জনসচেতনতায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্যাস সিলেন্ডার বিক্রেতা জানিয়েছেন, জেলার একাধিক তেল পম্প আইনের তোয়াক্কা না করেই যানবাহনে ব্যবহৃত গ্যাস বাসাবাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবহৃত গ্যাস সিলিন্ডারে সরবরাহ করছে অহরহ, যা সম্পূর্ণ আইন পরিপন্থী ও ভোক্তাসাধারণের ঝুঁকির কারণ। সাধারণ ভোক্তাদের সচেতন হতে হবে। কারণ একটি সিলিন্ডার পরীক্ষা-নিরীক্ষা করেই তাতে নতুন করে গ্যাস ভর্তি করা হয়। কিন্তু ফিলিং স্টেশনগুলো কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই সিলিন্ডার ভর্তি করে দিচ্ছে। যদি কোনোভাবে সিলিন্ডার বিকল হয়, তাহলে দুর্ঘটনার শঙ্কা রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেয়া প্রয়োজন। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা জেলা তেল পাম্প মালিক সমিতির সভাপতি মো. হাবিল হোসেন জোয়ার্দার বলেন, আমরা যারা খোলা বাজারে সিলিন্ডারে গ্যাস বিক্রি করছি, এটা সম্পূর্ণ অবৈধ ও আইন পরিপন্থী। আমরাও চাই না অবৈধভাবে ব্যবসা পরিচালনা করতে। সেজন্য বিষয়টি নিয়ে আমরা তেল পাম্প মালিকপক্ষ জেলার ঊর্ধ্বতন কতৃপক্ষের সাথে বসেছিলাম। সমস্যাটি নিয়ে জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি।উনারা আমাদের বিষয়টি নিয়ে উপর মহলে যোগাযোগ করতে বলেছেন। উপর মহলে তো আমাদের পক্ষ থেকে স্থানীয়ভাবে যোগাযোগ করা সম্ভব নয়। কারণ সমস্যাটি জাতীয়ভাবে সারাদেশে। তাই আমরা মনে করি সমস্যাটি নিয়ে বিভিন্ন গ্যাস কোম্পানিকে উপর মহলে কথা বলা উচিত। 

এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানিয়েছেন, তেল পাম্পগুলো কোনোভাবেই সিলিন্ডারে খোলা বাজারে গ্যাস বিক্রি করতে পারে না। খোলা বাজারে গ্যাস বিক্রি সম্পূর্ণ অবৈধ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই কঠোর আইনগত পদক্ষেপ নেয়া হবে। সেই সাথে ভোক্তাসাধারণকেও সচেতন হতে হবে।

T.A.S / জামান

ফেনীতে দুই শতাধিক অসহায় মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

৩০ হাজার টাকায় শিশু বিক্রি, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক