কাশিয়ানীতে ছেলেকে সালিশে জরিমানা, ক্ষোভে বাবার আত্মহত্যা
বৈদ্যুতিক মটর চুরি করার দায়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে দুই যুবককে ৬০ হাজার টাকা জরিমানা করেছে সালিশ বৈঠক। এ ঘটনার দুদিন পর ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেরে বাবা অমল বর (৬২) গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের রাহুথড় গ্রামে এ ঘটনা ঘটেছে। অমল ওই গ্রামের মৃত হরিপদ বরের ছেলে। তিনি কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে। বৃদ্ধের মরদেহ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, গত কয়েক দিন আগে ওই গ্রামের মৃত কমল রায়ের স্ত্রীর একটি বৈদ্যুতিক মটর চুরি হয়। চুরির ঘটনায় একই গ্রামের অমল বরের ছেলে সুজয় বর ও বাবুল রায়ের ছেলে দিগন্ত রায়কে সন্দেহ করা হয়। পরে বিষয়টি নিয়ে স্থানীয় নিত্য মজুমদারের ডাকে গত শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাহুথড় উদয়ন উচ্চ বিদ্যালয়ে গ্রাম্য সালিশ বৈঠকের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত স্থানীয়রা ওই দুই যুবককে চুরির দায়ে ৬০ হাজার টাকা জরিমাণা করেন।
জরিমাণার টাকা জোগাড় করা নিয়ে সুজয় বরের দরিদ্র পরিবারে ঝামেলা হয়। এছাড়া এলাকাবাসী সুজয় বরের পরিবার নিয়ে নানা ধরনের কটূক্তি করে। এতে ক্ষোভ ও অপমান সহ্য করতে না পেরে বাড়ির পাশের একটি ভিটায় নিম গাছের সাথে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। পরে স্থানীয়রা মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন ও পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিউদ্দিন খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
T.A.S / জামান
টাঙ্গাইলে সরকারী ও বেসরকারি সংস্থার মধ্যে রেফারেল পদ্ধতি প্রতিষ্ঠায় ব্লাস্টের নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মোঃ হাসিবুল হাছানের পাশে দাড়ালেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানা
বাগেরহাট জেলা সদর হাসপাতালের সামনে অগ্নিকান্ড এ্যাম্বুলেন্সসহ ৮ টি মটরসাইকেল পুড়ে ভস্মিভুত
রায়গঞ্জে রাস্তায় সন্তান প্রসব, দুই মিডওয়াইফকে শোকজের পর তদন্তে স্বাস্থ্য বিভাগ
রাতে ঘুম নেই, দিনে কাজ নেই—ফ্রিল্যান্সিং থেকে খামার, সর্বত্র বিপর্যয়
নেত্রকোণা মদনে জাতীয় মৎস্য পক্ষ প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত
বাহেরচর ক্ষুদ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন কমিটি গঠন
ধুনটে দুই প্রতিষ্ঠানে শূন্য পাস, ২১ পরীক্ষার্থীর সবাই ফেল
বোদায় ১৬ শিক্ষক কর্মচারীর মাদ্রাসায় ৭ পরীক্ষার্থী, পাশ করেছে ১জন
২য় বাংলাদেশ রেমিট্যান্টস’ রিকগনিশন ২০২৬’ অনুষ্ঠানে সম্মাননা পেয়েছেন দাউদকান্দির বাবুল খন্দকার
এডহক কমিটির সভাপতি হলেন মোহাম্মদ সাইয়েদ হোসেন বাবু
পেকুয়ায় উজানটিয়া যুব উন্নয়ন একতা ক্লাবের কমিটি অনুমোদন