পাংশায় ভাই-বোন বেকারিতে রং মিশিয়ে নোংরা পরিবেশে তৈরি হচ্ছে বিস্কুট
‘বিশুদ্ধ খাবারের প্রসিদ্ধ নাম’ স্লোগানে রাজবাড়ীর পাংশায় ভাই-বোন কবেকারিতে রং ও স্যাকারিন মিশিয়ে নোংরা পরিবেশে খালি হাতে তৈরি করে বাজারজাত করা হচ্ছে ভেজাল বিস্কুট। উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের চরলক্ষ্মীপুর সরকারি বিদ্যালয়ের পাশে গড়ে উঠেছে এ ভেজাল বিস্কুটের কারখানা। মঙ্গলবার (১ জুন) সরেজমিন দেখা যায় এমন চিত্র।
বাইরে থেকে বোঝার উপায় নেই এটি একটি বিস্কুট তৈরির কারখানা, নেই কোনো সাইনবোর্ডে। ভেতরে প্রবেশ করলেই দেখা যায় খালি হাতে এবং খালি গায়ে কাজ করছে কর্মচারীরা। বিস্কুট তৈরির কাজে ব্যবহৃত সকল সরঞ্জাম নোংরা রয়েছে। দেখা যায়, বিস্কুট তৈরির উপকরণগুলোতে বসে আছে মাছি, কারখানার চুলার উপরে গাদি দেয়া রয়েছে নষ্ট বিস্কুট।
ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানার স্বত্বাধিকারী আব্দুল মান্নান প্রামাণিক। তার দাবি, বিএসটিআইয়ের অনুমোদন নিয়েই চালাচ্ছেন কারখানাটি। বিএসটিআইয়ের কাগজপত্র দেখাতে রাজি হননি তিনি। তবে ভাই-বোন বেকারি নামে একটি লেভেলে লাগানো রয়েছে বিএসটিআইয়ের লোগো। ২০১৬ সাল থেকে পরিবারের সদস্য ও কয়েকজন কর্মচারী নিয়েই কারখানাটি পরিচালনা করে আসছেন তিনি।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, এই বেকারির কোনো তথ্য আমাদের কাছে নেই বা কেউ বলেনি যে, নিয়মবহির্ভূতভাবে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পরিচালনা করা হচ্ছে। বিষয়টি আমি এখন জানলাম, দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied