ঝিনাইদহে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
‘ভিক্ষা নয় অধিকার চাই, কৃষক পরিবারের দাবির পূর্ণতা চাই’ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে কৃষক সমাবেণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ অক্টোবর) সকালে শহরের শিশু একাডেমি মিলনায়তনে কৃষক পরিবারের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ-নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ষষ্টি চন্দ্র রায়। বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, জেলা ড্রাগন চাষি কল্যাণ সমিতির সভাপতি টিপু সুলতান। অনুষ্ঠানে কৃষক পরিবারের পক্ষ থেকে আলোচনা করেন কৃষি উদ্যোক্তা কামরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা সার সিন্ডিকেট বন্ধ, ফসল বীমা, সরকারি অফিসে কৃষকদের কাজের অগ্রাধিকার, উপজেলা পর্যায়ে হিমাগার স্থাপনসহ কৃষিক্ষেত্রে কর্মরত অবস্থায় কৃষক মারা গেলে রাষ্ট্রীয় সম্মানা প্রদাণসহ কয়েকটি দাবি পেশ করেন।
দিনব্যাপী সমাবেশে জেলার বিভিন্ন উপজেলার সাড়ে ৩০০ কৃষক অংশ নেন।
T.A.S / জামান
উজিরপুরে কাওসার হত্যাকারীদের ফাসির দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী
তজুমদ্দিনে মৎস্য অভিযানে ২১জেলে আটক
মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে কমিউনিটি পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আইজিপি
শিশিরভেজা ঘাস আর কুয়াশার পরশে দুমকিতে শীতের আভাস
হাতিয়ায় ১৫ লাখ টাকার পাম ওয়েল জব্দ করেছে কোস্টগার্ড
মাদারীপুর আড়াই শ' শয্যা জেলা হাসপাতালের ৯ কোটি টাকার টেন্ডার হ্যাক
জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ নির্মাণ প্রকল্পের কাজ শুরু হবেঃ পানি সম্পদমন্ত্রী
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ ইসির
নতুন কুড়ি স্পোর্টস সিজন ২ তে অংশ নিবে ১৪ লক্ষ ক্রীড়াবিদ: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ৬৫০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ২
রায়গঞ্জে সরকারি খুঁটি-তার সরানোর অভিযোগে তদন্ত শুরু
নড়াগাতীতে ২০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার