ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

পাঁচবিবিতে ২৫ ঘণ্টা পর নিখোঁজ স্বাধীনের লাশ উদ্ধার


আব্দুল হাসিব, পাঁচবিবি photo আব্দুল হাসিব, পাঁচবিবি
প্রকাশিত: ২১-১০-২০২৪ দুপুর ৪:৪৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা ইউনিয়নের আটাপাড়া বেইলি ব্রিজ থেকে ৫০০ গজ উত্তরে ছোট যমুনা নদীর নুনিয়াপাড়া ঘাট এলাকায় ঘাসের বস্তা নিয়ে নদী পার হওয়ার সময় স্বাধীন (১৮) নামে এক যুবক নিখোঁজ হওয়ার ২৫ ঘণ্টা পর ডুবন্ত অবস্থায় উদ্ধার করেছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। স্বাধীন উপজেলার উত্তর চেঁচরা গ্রামের মো. নজু মিয়ার ছেলে।

সোমবার (২১ অক্টোবর) বিকাল ৩টায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম টিম লিডার আমির আলী।

 স্থানীয়রা জানান, রবিবার দুপুরে স্বাধীন নদীর পূর্ব প্রান্ত হতে গরুর জন্য ঘাস কেটে বস্তায় ভর্তি করে নদীর পশ্চিম প্রান্তে পার হওয়ার সময় পা পিছলে ঘাসের বস্তাটি নদীর পানির স্রোতে ভেসে যায়। এ সময় ঘাসের বস্তাটি ধরতে গিয়ে স্বাধীন নদীর স্রোতে তলিয়ে যায়। এ ঘটনায় স্থানীয় লোকজন প্রাথমিকভাবে উদ্ধারকাজ চালান এবং ৯৯৯-এ ফোন দেন। খবর পেয়ে পাঁচবিবি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল উদ্ধারকাজে অংশগ্রহণ করে। তারা দীর্ঘ ৫ ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে স্বাধীনকে না পাওয়ায় সন্ধ্যায় অভিযান সমাপ্ত করে। সোমবার সকালে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আবারো উদ্ধার অভিযান শুরু করে।

পাঁচবিবি ফায়ার সার্ভিসের টিম লিডার আমির আলী বলেন, রবিবার দুপুরে খবর পেয়ে আমরা উদ্ধারকাজ শুরু করি। দীর্ঘ ২৫ ঘণ্টার চেষ্টায় স্বাধীনের লাশ উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

T.A.S / জামান

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান

নেত্রকোণার কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী

শিবগঞ্জে বাল্যবিয়ে ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ে ১১ মামলা, জরিমানা ২০ হাজার ৪০০ টাকা

পূজাকে ঘিরে হাটহাজারীতে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ

রৌমারী রাজিবপুরে পুজামন্ডপ ও বিভিন্ন অফিস পরিদর্শন করলেন জেলা প্রশাসন

বারনই নদী পুনরুজ্জীবন, দূষণমুক্ত ও দখলমুক্তকরণ প্রকল্প পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

পিরোজপুর সদর হাসপাতালে দুদকের অভিযান, ডেঙ্গু পরীক্ষায় বিলম্বসহ নানা অভিযোগ

গুরুদাসপুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম

​ধ্বংসের মুখে নওগাঁর ঐতিহাসিক রাজবাড়ি, রক্ষায় প্রশাসনের উদ্যোগ জরুরি

পুলিশকে কুপিয়ে জখমের ঘটনায় আটক ২

ধামরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ