নাঙ্গলকোটে মাদ্রাসা সুপারের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় ৩ বছর বেতন-ভাতা বন্ধ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপির দাসনাইপাড়া মহিলা দাখিল মাদ্রাসা সুপার মাওলানা এমএ ইউছুপ খানের বিরুদ্ধে তারই মাদ্রাসার নিম্নমান সহকারীকে যৌন হয়রানি ও অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তিন বছর ধরে বেতন-ভাতা বন্ধ রাখার অভিযোগ পাওয়া গেছে। এজন্য তার অপসারণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সরেজমিন জানা যায়, ১৯৯৫ সালে এলাকাবাসী নারী শিক্ষার বিস্তারের লক্ষ্যে দাসনাইপাড়া দাখিল মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পরা ৪-৫ বছর ভালোই চলছিল।
মাদ্রাসা সুপার ইউছুপ খানের বিরুদ্ধে ছাত্রীর শ্লীলতাহানি ও অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ২০০৭ সালে তৎকালীন গভর্নিং বডি তাকে বহিষ্কার করে। পরে দীর্ঘ কয়েক বছর মামলা করে আবার স্বপদে বহাল থেকে মনগড়া কমিটি গঠন, অফিসের কার্যক্রম বাড়িতে পরিচালনা করা, মাদ্রাসায় অনুপস্থিত থেকে বেতন-ভাতা উত্তোলন এবং স্থানীয়দের নামে মামলা দিয়ে হয়রানি করাসহ তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় জমা পড়েছে।
স্থানীয়রা ও যৌন হয়রানির শিকার নিম্নমান সহকারী বলেন, মাদ্রাসা সুপার মাওলানা এমএ ইউছুপ খানের কর্মকাণ্ডের কারণে মাদ্রাসা ধ্বংস হতে যাচ্ছে। ছাত্রীদের শ্লীলতাহানি, নিম্নমান সহকারীকে যৌন হয়রানিরসহ অসংখ্য অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তাই আমরা তার অপসারণের জোর দাবি জানাচ্ছি।
এ বিষয়ে জানতে মাওলানা এমএ ইউছুপ খানকে একাধিকবার মুঠোফোনে কল করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন বলেন, পরস্পর অভিযোগ করেছে। এটি নিয়ে আদালতে মামলা রয়েছে। আমাদের কাছে যে অভিযোগ রয়েছে, সে বিষয়ে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া আক্তার লাকী বলেন, সুপারের বিরুদ্ধে অভিযোগগুলো শুনেছি। তবে কেউ লিখিত অভিযোগ করলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত