ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

আইডিএলসি ফাইন্যান্সের প্রথম তিন প্রান্তিকে ২৫.৩ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি


প্রেস রিলিজ  photo প্রেস রিলিজ
প্রকাশিত: ২১-১০-২০২৪ বিকাল ৬:৫৬

আইডিএলসি ফাইন্যান্স পিএলসি ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকের কর পরবর্তী একত্রিত (কনসোলিডেটেড) নিট মুনাফা ১২৫ কোটি ৪০ লাখ টাকা রিপোর্ট করেছে; যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫.৩০% বৃদ্ধি পেয়েছে। শেয়ার প্রতি আয়ও ২৫.৩০% বৃদ্ধি পেয়ে ৩.০২ টাকা দাঁড়িয়েছে।

রোববার (২০ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। সোমবার (২১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

জানা যায়, চলতি বছরের (২০২৪ সাল) তৃতীয় প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর) আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে এক টাকা ২১ পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে  (জুলাই-সেপ্টেম্বর) শেয়ারপ্রতি মুনাফা ছিল ৬৭ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে ৫৪ পয়সা বা ৮০ দশমিক ৬০ শতাংশ। 

চলতি বছরের (২০২৪ সাল) তিন প্রান্তিক বা ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে তিন টাকা দুই পয়সা। আগের বছরের (২০২৩ সাল) একই সময়ে (জানুয়ারি-সেপ্টেম্বর) শেয়ার প্রতি মুনাফা ছিল দুই টাকা ৪১ পয়সা। আলোচিত তিন প্রান্তিকে সমন্বিত শেয়ারপ্রতি নগদ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে আট টাকা ৪৭ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ারপ্রতি নগদ প্রবাহ ছিল নেগেটিভ ৬৯ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৭ টাকা ২২ পয়সা।

T.A.S / T.A.S

এনআরবিসি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর শাখা ব্যবস্থাপক ও ইনভেস্টমেন্ট ইনচার্জদের নিয়ে দিনব্যাপী কর্মশালার আয়োজন

নিন্সে শহীদ জিয়া স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত করবে সরকার: বেবিচক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড

চট্টগ্রামে এনআরবিসি ব্যাংকের ব্যবসায়িক কৌশল ও প্রবৃদ্ধি বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত

বাণিজ্যিক হেলিকপ্টার পরিষেবা চালু করলো আকিজ এভিয়েশন

স্মাইল এশিয়ার আন্তর্জাতিক মেডিকেল মিশনের সমাপনী উপলক্ষে ঢাকা ব্যাংকের সেলিব্রেশন নাইট ও গালা ডিনার

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

বিপিজিএ প্রেসিডেন্ট ও মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ও দ্বিপাক্ষিক বৈঠক

রিভার ওয়েভ অ্যাকশন প্ল্যান এর অধীনে রাজস্ব ভিত্তিক অথার্য়ন এর মাধ্যমে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা গ্রহণ করেছে এনার্জিপ্যাক

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম ও কক্সবাজারে ৩ হাজার ৫০ পরিবারে ত্রাণ বিতরণ

নগদ - এনআরবি ব্যাংকের কৌশলগত অংশীদারিত্বের চুক্তি