ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

সিংড়ায় শহীদ পরিবারকে জামায়াতের দুই লাখ টাকা সহায়তা প্রদান


এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর photo এস এম লিটন আহমেদ সিংড়া, নাটোর
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১১:৫১

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হৃদয় আহমেদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২১ অক্টোবর) বিকাল ৫টায় সিংড়া উপজেলার কালীগঞ্জ বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে সাভারে নিহত হৃদয় আহমেদের বাবা মো. রাজু আহমেদকে দুই লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য ও নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান।

ছাতারদীঘি ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন- জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক সাইদুর রহমান, মো. আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, সেক্রেটারি অধ্যাপক এনতাজ আলী, পৌর জামায়াতের আমির মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মো. মিজানুর রহমান, কর্মপরিষদ সদস্য আব্দুল মন্নাফ, নাটোর শহর জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মো. আব্দুর রহমান, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মীর মো. কুতুবুল আলম প্রমুখ।

উল্লেখ্য, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে সাভারে গুলিবিদ্ধ হয়ে নিহত হন উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের ছাতারদীঘি গ্রামের রাজু আহমেদের ছেলে হৃদয় আহমেদ।

এর আগে গত ৩ সেপ্টেম্বর সিংড়া উপজেলার শহীদ রমজান আলী ও শহীদ সোহেল রানার পরিবারকে দুই লাখ করে মোট ৪ লাখ টাকা প্রদান করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

T.A.S / জামান

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক