ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরিষাবাড়ীতে প্রাথমিক বিদ্যালয়ের মূল গেটের জমি দখল করে মার্কেট নির্মাণ


মতিউর রহমান, সরিষাবাড়ী photo মতিউর রহমান, সরিষাবাড়ী
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ১২:১৩

জামালপুরের সরিষাবাড়ীতে ১৬নং পশ্চিম বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি জবরদখল করে মার্কেট নির্মাণ করে ভাড়া উত্তোলের অভিযোগ উঠেছে পোগল দিঘা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির (বর্তমানে সাবেক) বিরুদ্ধে। এ বিষয়ে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিদা আক্তার বানু ২০ অক্টোবর বেদখলকৃত জমি উদ্ধারে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করছেন।

অভিযোগ সুত্রে প্রকাশ, সরিষাবাড়ী উপজেলার ১৬নং পশ্চিম বয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে মোট জমির পরিমান ৪১ শতাংশ। এর মধ্যে উত্তরে বেদখল ২ শতাংশ, পূর্বে বেদখল ১/২ শতাংশ, উত্তর পশ্চিমে বেদখল রয়েছে এক শতাংশ জমি। বিদ্যালয়টির ৪১ শতাংশ জমির মধ্যে বিদ্যালয়ের অনুকূলে রয়েছে সাড়ে ৩৭ শতাংশ জমি।বাকী জমি বেদখলে রয়েছে।

উল্লেখ্য, ২০০৯ সালে প্রভাব খাটিয়ে পোগল দিঘা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি( বর্তমানে সাবেক) আব্দুর রউফ বাচ্চু মূল গেটের ২ শতাংশ জমি দখল করে মার্কেট নির্মান করে ভাড়া দিচ্ছে। বিদ্যালয়টিতে কোমলমতি শিক্ষার্থীদের যাতায়াতের ব্যবস্থা না থাকায় পূর্বে পাশে দাতব্য চিকিৎসালয়ের পকেট গেট ব্যবহার করে আসছে। বিদ্যালয়ে জরুরী প্রয়োজনে প্রবেশের কোন প্রকার গাড়ী যাওয়ার ব্যবস্থা নেই। স্কুলে প্রবেশ করার জন্য নির্দিষ্ট কোন গেট না থাকায় এলাকাবাসির মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে। ১৯৩৮ সালে স্থানীয় বিদ্যানুরাগী মরহুম তদবীর উদ্দিন সরকার,কাজেম উদ্দিন সরকার, আব্দুল বারীক মাষ্টার, নূরুল ইসলাম, মোজাফ্ফর আলী তালুকদার, আলা উদ্দিন মন্ডল ও মরহুম রহমান মন্ডল সাব কওলা দলিল মূলে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের নামে নিঃশর্তে রেজিষ্ট্রি করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক শাহিদা আক্তার বানু বলেন বেদখলকারীদের সাথে আলাপ করে কোন সদোত্তর না পেয়ে সরকারি জমি উদ্ধারে উপজেলা নির্বাহি অফিসারের দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছি।

এ বিষয়ে জানতে চাইলে ১৬নং সরকারি পশ্চিম বয়ড়া প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বাবুল তালুকদার বলেন, আমার দাদাসহ ৭ জন পূর্বপুরুষ এলাকার শিক্ষার আলো ছাড়াতে ৪১ শতাংশ জমি লিখে দেন। স্কুলের কিছু জায়গা বেদখল হয়েছে। গেটের জায়গা বেদখল করে ভবন নির্মান করে ভাড়া দিয়ে নিজেরা লাভবান হচ্ছে। বেদখল জায়গা উদ্ধারে সরকারের আশু দৃষ্টি কামনা করছি।

জানতে চাইলে শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন বলেন, সরকারি জায়গা উদ্ধারে প্রধান শিক্ষকের আবেদনটি ইউএনওর নিকট প্রয়োজনীয় ব্যবস্থার জন্য প্রেরণ করেছি।

এলাকাবাসীর জোর দাবি, বিদ্যালয়ের বেদখলকৃত জমি উদ্ধারসহ মূল গেটটি উদ্ধার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

T.A.S / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান