তেল আবিবে জরুরি অবস্থা, বেন গুরিয়নে উড়োজাহাজ চলাচল বন্ধ
ইসরায়েলের তেল আবিবে জরুরি অবস্থার ঘোষণা দিয়ছে দেশটির সেনাবাহিনী। এছাড়া বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের উড়োজাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। মঙ্গলবার ইসরায়েলি গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর হামলার জেরে এই পরিস্থিতির উদ্রেক হয়েছে বলে জানা গেছে।
এর আগে, হিজবুল্লাহ জানায়, তারা তেল আবিবের শহরতলীর নিরিত অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যার ফলে বড় আকারে বিস্ফোরণের সূত্রপাত হয়।
আজ সকালের এই হামলায় তেল আবিবে আকাশ পথে আসা হামলার সতর্কতাসূচক সাইরেন বেজে ওঠে।
হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, তারা তেল আবিবের শহরতলীতে ইসরায়েলি গোয়েন্দা বাহিনীর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে।
অপর এক বিবৃতিতে সংগঠনটি জানায়, তারা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার উত্তর পশ্চিমে অবস্থিত 'স্টেলা মারিস নৌঘাঁটি লক্ষ্য করে এক ঝাঁক রকেট হামলা চালিয়েছে'। এর আগে তারা জানিয়েছিল, তেল আবিবের শহরতলীতে দুইটি অবস্থানে হামলা চালিয়েছে তারা।
T.A.S / T.A.S
নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান
আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক
মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার
ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত
সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের
পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো
পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত
শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং