রায়গঞ্জে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধন
সিরাজগঞ্জের রায়গঞ্জে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলা কৃষি অফিস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফের সভাপতিত্বে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি শামছুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবুল কামাল বিশ্বাস, রায়গঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোশাররফ হোসেন প্রমুখ। এছাড়া কৃষি অফিসের কর্মকর্তা এবং প্রণোদনাপ্রাপ্ত কৃষকরা উপস্থিত ছিলেন।
এ সময় ২০২৪-২৫ অর্থবছরে কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় রবি ২০২৪-২৫ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে সরিষা, গম, ভুট্টা, বাদাম, পেঁয়াজ, মসুর, খেসারি, আড়হরসহ মোট ৯ হাজার ৪৬০ জন কৃষকের প্রতিজনকে প্রতি বিঘা জমির জন্য বীজ এবং ডিএফপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি করে বিতরণ করা হয়।
T.A.S / জামান
ধামইরহাটে হাট-বাজারের জায়গা দখলের চেষ্টা ব্যর্থ করে দিল প্রশাসন
৩ কেজি ৭০০ গ্রাম ইলিশের দাম ১০ হাজার ৯০০ টাকা
শাহজাদপুরে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত
হাতিয়ায় নারিকেল পাড়াকে কেন্দ্র করে ভাগিনার লাঠির আঘাতে মামা নিহতের অভিযোগ
রাণীশংকৈলে প্রধান শিক্ষক নেই ৫৭ প্রাথমিক বিদ্যালয়ে
রাজারহাটে সমবায় সমিতির নামে প্রাথমিক শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
ডাক্তার কবির সরদারের পিতা আব্দুল আজিজ সরদার আর নেই
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর ১১ মাসের শিশু অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ২
খেলার মাঠ হারিয়ে গেছে অনলাইন গেমসের দাপটে
একাত্তরের পরাজিত শক্তি ও পলাতক গোষ্ঠী এক হয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে-প্রতিমন্ত্রী মীর হেলাল
শ্রীপুরে অতিরিক্ত দামে সার বিক্রি, ডিলারকে একলক্ষ টাকা জরিমানা
চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে বিশেষ মেডিকেল ক্যাম্প