ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে কলেজছাত্রী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৩:১১

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ও উপজেলার রায়কোট গ্রামের আব্দুল কাদেরের মেয়ে ফারজানা আক্তার পিংকি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার বাঙ্গড্ডা বাদশা মিয়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে বাঙ্গড্ডা-কুমিল্লা সড়কের কলেজ ফটকের সামনে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- উপাধ্যাক্ষ খন্দকার মুশফিকুল হক, নিহতের বাবা আব্দুল কাদের, সুমাইয়া আক্তার। এ সময় বক্তরা বলেন, গত ১৮ অক্টোবর শুক্রবার বাঙ্গড্ডা কলেজের মেধাবী ছাত্রী ফারজানা আক্তার পিংকিদের গরু তাদের বাড়ির সামনে থেকে প্রাইভেটকারে করে চুরি করে নিয়ে যাওয়ার সময় তার মা বাধা দেন। এ মসয় চোরেরা তার মাকে মারধর করে। মায়ের চিৎকার শুনে পিংকি গিয়ে গাড়ির সামনে দাঁড়ায়। এ সময় চোরের দল তাকে চাপা দিয়ে নির্মমভাবে হত্যা করে। চার দিন অধিবাহিত হলেও পুলিশ এখনো পর্যন্ত হত্যাকারীদের শনাক্ত করতে পারেনি। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে না পারলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে জানান উপস্থিত বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন- ইংরেজি প্রভাষক মো. সিদ্দিকুর রহমান, নাজমুল হাসান, রোমান, আহসান উল্লাহ মজুমদার, হাতেম আলী, স্কুল শাখার সহকারী প্রধান শিক্ষক শিরিন সুলতানাসহ স্কুল-কলেজের শিক্ষার্থীবৃন্দ।

T.A.S / জামান

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত