ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

প্রধান নির্বাচনের বিষয়ে নতুন কৌশলে গাজার যোদ্ধারা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২২-১০-২০২৪ দুপুর ৩:১৮

তিন মাসের ব্যবধানে দুই কাণ্ডারিকে হারিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। ফলে এবার প্রধান নির্বাচনের বিষয়ে নতুন কৌশলের আশ্রয় নিয়েছে তারা। মঙ্গলবার (২২ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চেইন অব কমান্ডে পরিবর্তন আনছে হামাস। ফলে তারা আপাতত কোনো নতুন প্রধান নির্বাচন করছে না। এক্ষেত্রে কৌশলী হয়েছে তারা।

গোষ্ঠীটির একাধিক উচ্চপর্যায়ের সূত্রের বরাতে এএফপি জানিয়েছে, ইয়াহিয়া সিনওয়ারের শাহাদাতের পর আমরা হামাসের চেইন অব কমান্ড নিয়ে নতুন চিন্তা করছি। কাতারে হামাসের যেসব শীর্ষ নেতারা রয়েছেন তাদের মধ্য থেকে পাঁচজনকে নিয়ে গত সেপ্টেম্বরে একটি কমিটি গঠন করা হয়েছিল। আপাতত এ গোষ্ঠীটিই দলের নীতিনির্ধারণী সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নেবে।

সূত্র জানিয়েছে, যাবতীয় শর্ত অনুকূলে থাকলে আগামী মার্চে অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে আমরা প্রধান নেতা বেছে নেব। পরিস্থিতি প্রতিকূল হলে তা আরও পেছাতে পারে। তবে নির্বাচনের আগে ৫ সদস্যের কমিটিই দলের নির্বাহী দায়িত্বে থাকবে।

গত আগস্টে হামাসের পলিটব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। তার মৃত্যুর পর শীর্ষ ৫ নেতার সমন্বয়ে দলের একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির সিদ্ধান্ত অনুসারে ইয়াহিয়া সিনওয়ারকে প্রধান নির্বাচন করা হয়। কমিটির সব সদস্য কাতারে বসবাস করছেন।

গত ৩১ জুলাই ইরানে সাবেক প্রধান ইসমাইল হানিয়া নিহত হন। এরপর গত ৭ আগস্ট নতুন প্রধান হন ইয়াহিয়া সিনওয়ার। তিনি এর আগে হামাসের গাজার প্রধান ছিলেন। সম্প্রতি ইসরায়েলি হামলায় তিনিও নিহত হয়েছেন।

হামাসের এ কমিটিতে থাকা পাঁচ নেতার চারজনের নাম জানা গেছে। তারা হলেন- খলিল আল হায়া, খালেদ মেশাল, মোহাম্মদ দারউইশ এবং জাহের জাবারিন। তাদের মধ্যে গাজা ও পশ্চিম তীরের প্রতিনিধি হলেন খলিল আল হায়া ও জাহের জাবারিন। এছাড়া খালেদ মিশাল হামাসের শীর্ষ নেতা ও দক্ষ লিয়াজোঁ কর্মকর্তা। মধ্যপ্রাচ্য ও অন্যান্য মিত্র দেশ ও সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও লিয়াজোঁর বিষয়ে তিনি দেখভাল করেন। এছাড়া অপর নেতা মোহাম্মদ দারউইশ গোষ্ঠীটির নীতিনির্ধারণী ফোরাম শূরা কাউন্সিলের সদস্য।

সবশেষ হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর বিভিন্ন মহলে নানা আলোচনা চলছিল। এমনকি প্রধান হিসেবে বিভিন্ন ব্যক্তির নামও আলোচনায় ছিল। এমন পরিস্থিতির মধ্যে সবশেষ গোষ্ঠীটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

T.A.S / T.A.S

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য