সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা
চট্টগ্রামের সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৯ প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে উপজেলার সীতাকুণ্ড বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখা, বরফকল পরিদর্শন ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮, ৪৪ ও ৪৫ ধারামতে ৯টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রুপালী আইচ ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা, আমজাদ হোসেনকে ৫ হাজার টাকা, আশিষ চৌধুরীকে ৫ হাজার টাকা, খোকন মজুমদারকে ৩ হাজার টাকা, আলাউদ্দিন টিটুকে ৫ হাজার টাকা, সালাউদ্দিন আহমেদকে ৫ হাজার টাকা, কামরুল আলমকে ৫ হাজার টাকা, জোবায়েদ আহমেদকে ৫ হাজার টাকা, হেলাল উদ্দিনকে ২০ হাজার টাকাসহ ৭৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কে এম রফিকুল ইসলাম। অভিযানকালে সহযোগিতা করে সীতাকুণ্ড মডেল থানার একটি দল।
T.A.S / জামান
বাগেরহাটের মোল্লহাটে তুচ্ছ ঘটনায় ছুরিকাঘাতে কৃষক নিহত
অভয়নগরে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
বিলাইছড়িতে জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করলেন ইউএনও মো. জাকির হোসেন
মোহনগঞ্জে পল্লী উন্নয়ন দিবস উদযাপন
শালিখায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
মান্দায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
রাজনগরে স্ত্রীকে হত্যা করে মাটিতে পুঁতে রাখার অভিযোগে স্বামী গ্রেফতার
নেত্রকোণায় সাবরেজিস্টার্ড অফিসে দলিলের তথ্য চাওয়ায় সাংবাদিকের উপর হামলা-থানায় অভিযোগ
আত্রাইয়ে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ
রৌমারীর ব্রহ্মপুত্র নদের ভাঙ্গনে নিঃস্ব ১৬০ পরিবার
শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা
আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত