সিংড়ায় চিকিৎসককে লাঞ্ছিত, আটক ২
নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের হাতে কর্তব্যরত চিকিৎসক শিবলী নোমান শুভ (৩২) লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কর্মবিরতিতে যান চিকিৎসক ও নার্সরা। সে সময় চরম ভোগান্তিতে পড়েন রোগীরা। চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে চিকিৎসক শিবলী নোমান শুভ দুজনকে আসামি করে সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ দুলাল হোসেন ও মালা খাতুন নামে দুজনকে গ্রেফতার করেছে।
আ. জলিলের পরিবার জানায়, সোমবার সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার ইটালী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আ. জলিল চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নিজ বাড়িতে চলে যান। মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপি নেতা আ. জলিলকে চিকিৎসার জন্য পুনরায় হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক শিবলী নোমান শুভ তাদের বলেন, সোমবার হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেলেন, আজ আবার নিয়ে এসেছেন কেন? ওই সময় বিএনপি নেতা আ. জলিলের ভাই মো. দুলাল হোসেন ওই চিকিৎসকের সাথে তর্কবির্তকের একপর্যায়ে ধাক্কা দেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস এ বিষয়ে জানান, বিষয়টি জানার পর সিংড়া থানা পুলিশ ও সেনাবাহিনীকে অবগত করলে তারা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং হাসপাতাল থেকে আব্দুল জলিলের ভাই মো. দুলাল হোসেন ও আ. জলিলের মেয়ে মোছা. মালা খাতুনকে আটক করে সিংড়া থানায় নিয়ে যায়। হাসপাতালে আ. জলিলের চিকিৎসা অব্যাহত আছে।
সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বলেন, উক্ত ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
T.A.S / জামান
বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত
মনোহরগঞ্জ সন্তান ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী
আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক
তাড়াশে মাঠের ধান ঘরে তুলতে কৃষকের চরম দুর্ভোগ- রাস্তা তো নয় যেন পাকের জমি
চন্দনাইশে পৈতৃক ভিটায় ঘর করতে গিয়ে প্রতিবেশীর হামলার শিকার,আহত-৩
খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
নেত্রকোণার মদনে গভীর রাতে ২০ টন সরকারি চাউলসহ ১টি ট্রাক আটক করেছে প্রশাসন
ঈদে আসছে রাণীশংকৈলের সেরা ২৫ মনের কালাবাবু, দাম ১০ লাখ মাত্র
ধোপাদহে রক্তাক্ত হামলা:রহিম সিকদারকে কুপিয়ে আহত, ঢাকায় প্রেরণ
দৃষ্টান্তমূলক সেবায় আইজিপি পদক পেলেন নেত্রকোণা মডেল থানার ওসি আল মামুন সরকার
কাপাসিয়ায় ৫ খুন: পদ্মা সেতু থেকে ঝাঁপ দিয়ে ঘাতক ফোরকানের ‘আত্মহত্যা’, মোবাইল উদ্ধার
নাগরপুরে ১৫ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার