ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

মুসলিম দোসা বিক্রেতার দোকান হিন্দু দেবতার নামে! ভাঙচুর


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৩০-৮-২০২১ দুপুর ১১:৪৫

ভারতের মথুরার রাস্তায় দোসা বিক্রি করেন এক মুসলিম ব্যক্তি। তার দোকানের নাম ‘শ্রীনাথ দোসা সেন্টার’। হিন্দু দেবতার নামে কেন তিনি নিজের দোকানের নামকরণ করেছেন - এ প্রশ্ন তুলে কয়েকজন ব্যক্তি চড়াও হন তার দোকানে। হুমকি দেওয়ার পাশাপাশি তার দোকান ভাঙচুরও করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়তেই মামলা দায়ের করে পুলিশ। খবর আনন্দবাজার অনলাইনের।

মথুরার ওই দোসা বিক্রেতার নাম ইরফান। বিকাশ বাজার এলাকায় একটি স্টলে দোসা বিক্রি করেন তিনি। ১৮ আগস্ট তার দোকানে আসে একদল লোক। তারাই দোকানে ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যাচ্ছে, ‘দোকানের নাম দেখে হিন্দুরা ভুল করে এ স্টলে খায়।’ অপর একজন দোসা বিক্রেতাকে বলছেন, ‘তুমি কেন দোকানের নাম মুসলিম নামে রাখোনি?’ নিজেদের ‘কৃষ্ণভক্ত’ হিসাবে পরিচয় দিয়ে তাদের মুখে মথুরাকে ‘শোধন’ করার কথাও বলতে শোনা গেছে ওই ভিডিওতে।

এ ঘটনা নিয়ে শনিবার মামলা দায়ের করেছে মথুরার কোতয়ালি থানার পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৭ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনা নিয়ে সেখানকার পুলিশ সুপার মার্তণ্ডপ্রকাশ সিং বলেন, ‘আইনভঙ্গকারীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়া হবে।’ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলেও জানান তিনি।

প্রীতি / প্রীতি

পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

ইরানি সেনাবাহিনীর কাছে নতুন সরঞ্জামের বিশাল মজুদ রয়েছে : মুখপাত্র

ইসরায়েলের ২৭ জন কূটনীতিকে সপরিবারে বহিষ্কারের হুমকি যুক্তরাজ্যের

হুথিদের হটিয়ে বাব আল-মান্দেব প্রণালি, মোচা দখলের দাবি ইয়েমেনি বাহিনীর

পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত

অবশেষে সক্রিয় মক্কা চুক্তি : সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক

রাখাইনে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলা, নিহত ৮

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লাখো সমর্থকের লং মার্চ

স্পেনে আগাম নির্বাচনের ডাক প্রধানমন্ত্রীর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের সঙ্গে ভারতকে গুলিয়ে ফেললেন ট্রাম্প

মানবমস্তিষ্কের গবেষণায় চিকিৎসার নোবেল পেলেন তিন বিজ্ঞানী

বিক্ষোভে উত্তাল ফ্রান্স : ১৮ দিনে গ্রেপ্তার ৫ হাজার, পুড়েছে ২৪টি স্কুল