রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কর্মরত সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা। এ উপলক্ষে মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সভাকক্ষে ইউএনও রকিবুল হাসানের সভাপতিত্বে সভায় উপজেলার দুই প্রেসক্লাবের সদস্যসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এছাড়াও সভায় সহকারী কমিশনার (ভূমি) আর্নিকা আক্তার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যসহ ইউএনও সভা সঞ্চালনা করেন। সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন- রাণীশংকৈল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক মো. বিপ্লব, রাণীশংকৈল প্রেসক্লাবের (পুরাতন) সভাপতি সফিকুল ইসলাম শিল্পী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা সাংবাদিক এবং এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সাংবাদিকদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক জেলার শিক্ষা-সংস্কৃতি, আইনশৃঙ্খলা, পরিবেশ, ভূমি ব্যবস্থার উন্নয়নে, বন্যপ্রাণী সংরক্ষণে অগ্রাধিকার দিয়ে যথাসাধ্য পদক্ষেপ নেয়ার কথা বলেন। এ ব্যাপারে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। একই সাথে তিনি সাংবাদিকদের যথাসাধ্য সহযোগিতার আশ্বাস দেন।
T.A.S / জামান
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি