ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নেতানিয়াহুর কাছে যুদ্ধবিরতির আহ্বান ব্লিঙ্কেনের


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩-১০-২০২৪ দুপুর ১২:৩৪

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে মঙ্গলবার (২২ অক্টোবর) বৈঠক করেছেন।

তিনি নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছেন, হামাস প্রধান ইয়াহিয়া সিনাওয়ারের মৃত্যুকে কাজে লাগিয়ে যেন, হামাসের সঙ্গে তারা যুদ্ধবিরতিতে রাজি হন। এছাড়া গাজায় আরও ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে গাজার রাফার তেল সুলতান এলাকায় ইসরায়েলি সেনাদের হাতে প্রাণ হারান ইয়াহিয়া সিনওয়ার। এরপর থেকেই যুক্তরাষ্ট্র বলছে এখন যেহেতু সিনওয়ার আর নেই, তাই ইসরায়েলের যুদ্ধবিরতির পথে এগোনো উচিত। যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল, যুদ্ধবিরতিতে সিনওয়ার সবচেয়ে বড় বাধা ছিলেন। তার কারণে যুদ্ধবিরতি করা যাচ্ছিল না। এছাড়া লেবানন পরিস্থিতি নিয়েও মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নেতানিয়াহুর কথা হয়েছে।

এদিকে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, ব্লিঙ্কেনের এই সফর থেকে ব্রেকথ্রু পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ব্লিঙ্কেন এর আগেও একাধিকবার ইসরায়েলে এসেছিলেন এবং যুদ্ধবিরতির কথা বলেছিলেন। কিন্তু যুদ্ধাপরাধের অপরাধে অভিযুক্ত নেতানিয়াহু তার কথা শোনেননি। এর বদলে এক বছরের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। এতে করে ফিলিস্তিনের গাজা উপত্যকা একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

T.A.S / T.A.S

নিউইয়র্কে যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ দিলো ইরান

আফগানিস্তান থেকে নিক্ষিপ্ত ৮টি ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক

মার্কিন প্রেসিডেন্ট আমাদের সন্ত্রাসী বলেন, আমরাই সন্ত্রাসবাদের শিকার

ভারতগামী জাহাজে টর্পেডো হামলা, ভারতীয় নাবিক নিহত

সৌদিকে সহায়তা করলে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা, হুমকি হুথিদের

পাঁচ মাসে সাড়ে ৪ লাখ মানুষের প্রাণ কাড়বে এল নিনো

পাকিস্তানে হামলা চালিয়েছে আফগানিস্তান

বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক চায় ভারত

শনাক্ত করা সম্ভব নয় এমন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

সু চিকে নিয়ে নমনীয়তার বার্তা দিলেন মিন অং হ্লেইং

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য